উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এস কে সরকার, পাবনা: ||
পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাসের ধাক্কায় নাঈম (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (০৩ জুলাই) দুপুরে বাস টার্মিনাল এলাকার চেতনের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। সে পাবনা শহরের মধ্য শালগাড়িয়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে ও শহরের রাধানগর মজুমদার একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাঈম কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মোটর সাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১২ টার দিকে পাবনা-রাজশাহী বাইপাস সড়কের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন চেতনের মোড় নামক স্থানে পৌছালে একটি বাসের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।