খবর প্রতিদিন ২৪

বেবি বাম্প দেখিয়ে মা হওয়ার খবর জানালেন সামান্থা

মা হতে যাচ্ছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বেবি বাম্পের ছবি শেয়ার করে নিজেই এ খবর জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে গাঢ় নীল টি-শার্ট পরা অবস্থায় কোলে বালিশ নিয়ে বেবি বাম্প দেখা যায়। ক্যাপশনে গর্ভস্থ সন্তানকে ‘সিক্স প্যাক’ বলে আখ্যা দিয়ে সামান্থা লেখেন,আমার সিক্স-প্যাক। তোমাকে দেখার অপেক্ষায়।

এর আগে অভিনেত্রীর মা হওয়া নিয়ে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন শুরু হয়। কয়েকদিন আগে তিনি মা হওয়ার ইঙ্গিত দিয়ে কাজ থেকে বিরতির কথা জানিয়েছিলেন।

সামান্থার এমন মজার ছলে দেওয়া পোস্টে ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় সামান্থার। এরপর ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে ২০২৫ সালের ডিসেম্বরে জীবনের নতুন অধ্যায় শুরু করেন তিনি। তাদের ঘর আলো করে আসছে নতুন অতিথি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

বেবি বাম্প দেখিয়ে মা হওয়ার খবর জানালেন সামান্থা

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

মা হতে যাচ্ছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বেবি বাম্পের ছবি শেয়ার করে নিজেই এ খবর জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে গাঢ় নীল টি-শার্ট পরা অবস্থায় কোলে বালিশ নিয়ে বেবি বাম্প দেখা যায়। ক্যাপশনে গর্ভস্থ সন্তানকে ‘সিক্স প্যাক’ বলে আখ্যা দিয়ে সামান্থা লেখেন,আমার সিক্স-প্যাক। তোমাকে দেখার অপেক্ষায়।

এর আগে অভিনেত্রীর মা হওয়া নিয়ে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন শুরু হয়। কয়েকদিন আগে তিনি মা হওয়ার ইঙ্গিত দিয়ে কাজ থেকে বিরতির কথা জানিয়েছিলেন।

সামান্থার এমন মজার ছলে দেওয়া পোস্টে ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় সামান্থার। এরপর ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে ২০২৫ সালের ডিসেম্বরে জীবনের নতুন অধ্যায় শুরু করেন তিনি। তাদের ঘর আলো করে আসছে নতুন অতিথি।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x