খবর প্রতিদিন ২৪

নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তাঁর সঙ্গে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে।

গতকাল বুধবার বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। গত মঙ্গলবার তাঁকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল নজরুল ইসলাম খানকে দেখতে হাসপাতালে যান সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় তাঁর সঙ্গে শায়রুল কবির খান ছিলেন। তিনি জানান, শিমুল বিশ্বাস চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন।

শায়রুল কবির খান বলেন, চিকিৎসকদের পক্ষ থেকে নজরুল ইসলাম খানকে দেখার জন্য হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তাঁর সঙ্গে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে।

গতকাল বুধবার বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। গত মঙ্গলবার তাঁকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল নজরুল ইসলাম খানকে দেখতে হাসপাতালে যান সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় তাঁর সঙ্গে শায়রুল কবির খান ছিলেন। তিনি জানান, শিমুল বিশ্বাস চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন।

শায়রুল কবির খান বলেন, চিকিৎসকদের পক্ষ থেকে নজরুল ইসলাম খানকে দেখার জন্য হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি
0:00 / 0:00
1x