২০০২ সালে ‘কাটা লাগা’ গানের রিমেক মিউজিক ভিডিও দিয়ে রাতারাতি আলোচনায় আসেন ভারতীয় মডেল ও অভিনেত্রী শেফালি জরিওয়ালা। তবে জনপ্রিয়তার সেই উজ্জ্বল অধ্যায়ের দুই দশকের বেশি সময় পর, ২০২৫ সালের ২৭ জুন মাত্র ৪২ বছর বয়সে তার আকস্মিক মৃত্যু ভক্ত ও বিনোদন অঙ্গনকে স্তব্ধ করে দেয়।
মৃত্যুর পর প্রাথমিকভাবে জানানো হয়েছিল, নিজ বাসভবনে কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়েছে। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা পুরোপুরি কাটেনি।
ভারতীয় গণমাধ্যমের প্রকাশিত তদন্ত-সংক্রান্ত তথ্য অনুযায়ী, মৃত্যুর দিন বাড়িতে পূজা উপলক্ষে শেফালি উপোস ছিলেন। একই দিন দুপুরে তিনি অ্যান্টি-এজিং ইনজেকশন এবং ভিটামিন সি-এর আইভি ড্রিপ নিয়েছিলেন বলেও তদন্তে উঠে আসে।
এ ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে নানা আলোচনা শুরু হয়। অনেকের দাবি ছিল, তারুণ্য ধরে রাখতে নিয়মিত বিভিন্ন সৌন্দর্যবর্ধক ইনজেকশন ও ওষুধ গ্রহণ করতেন শেফালি। তবে তার স্বামী পরাগ ত্যাগী এসব অভিযোগ অস্বীকার করেন।
তদন্তের অংশ হিসেবে পুলিশ ও ফরেনসিক কর্মকর্তারা শেফালির বাসা থেকে গ্লুটাথিয়ন এবং বিভিন্ন ধরনের ভিটামিন ইনজেকশন উদ্ধার করেন। বিশেষজ্ঞদের মতে, চিকিৎসকের পরামর্শ ছাড়া বা খালি পেটে এ ধরনের সৌন্দর্যবর্ধক ইনজেকশন কিংবা ডিটক্স ড্রিপ গ্রহণ হৃদ্যন্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে এসব উপাদানের সঙ্গে শেফালির মৃত্যুর সরাসরি সম্পর্ক রয়েছে—এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো প্রকাশ করা হয়নি।
শেফালির মৃত্যু বিনোদন জগতে নারীদের ওপর চিরযৌবনা ও নির্দিষ্ট সৌন্দর্যের মানদণ্ড ধরে রাখার সামাজিক চাপ নিয়েও নতুন করে আলোচনা তৈরি করে। অভিনেত্রী গুল পানাগ ও উপস্থাপক মিনি মাথুরসহ কয়েকজন তারকা বলেন, বিনোদন অঙ্গনে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট বা বিউটি ট্রিটমেন্টের ব্যবহার থাকলেও তা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে হওয়া উচিত।
এদিকে শেফালির মৃত্যুর পর শোকাহত পরিবারের প্রতি কিছু পাপারাজ্জির আচরণ নিয়েও সমালোচনা হয়। অভিনেতা বরুণ ধাওয়ান ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াসহ বেশ কয়েকজন তারকা ব্যক্তিগত শোকের মুহূর্তে অতিরিক্ত ক্যামেরা অনুসরণ ও সংবেদনহীন কভারেজের নিন্দা জানান।
‘কাটা লাগা’ গানের মাধ্যমে একসময় যে শেফালি জরিওয়ালা কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, তার আকস্মিক মৃত্যু এক বছর পরও রয়ে গেছে নানা প্রশ্নের জন্ম দেওয়া এক অমীমাংসিত ঘটনা হিসেবে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ২৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬