খবর প্রতিদিন ২৪

বিমানবন্দরে প্রবাসীর হারিয়ে যাওয়া ব্যাগ ও ল্যাপটপ উদ্ধার করে যাত্রীর কাছে হস্তান্তর করলেন আনসার সদস্যরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যদের সততা ও দ্রুত তৎপরতায় হারিয়ে যাওয়া ল্যাপটপসহ একটি মূল্যবান ব্যাগ ফেরত পেয়েছেন অর্নব কুমার বণিক নামের এক ভারত ফেরত বাংলাদেশি যাত্রী। রবিবার (২৮ জুন) ভোররাতে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় এই ঘটনা ঘটে। 

ভোররাত আনুমানিক তিনটার দিকে ক্যানোপি-২ এলাকায় ডিউটিরত আনসার সদস্য মোঃ সানাউল্লাহ পরিত্যক্ত অবস্থায় ব্যাগটি পড়ে থাকতে দেখেন। কোনো দাবিদার না থাকায় নিরাপত্তার স্বার্থে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে ক্যানোপি ইনচার্জ পিসি মোঃ আবুল হোসেনকে জানান। এরপর প্রায় আধঘণ্টা ধরে প্রকৃত মালিকের সন্ধানে ব্যাপক খোঁজাখুঁজি করেন আনসার সদস্যরা। কিন্তু কোনো খোঁজ না মেলায় শেষ পর্যন্ত যথাযথ নিয়ম মেনে ব্যাগটি বিমানবন্দরের ডিএসও অফিসে জমা দেওয়া হয়।

জমা দেওয়ার কিছুক্ষণ পরেই ক্যানোপি এলাকায় হন্যে হয়ে ব্যাগ খুঁজছিলেন উদ্বিগ্ন অর্নব কুমার বণিক। কর্তব্যরত পিসি আবুল হোসেনকে তিনি জানান যে, অসাবধানতাবশত ল্যাপটপ ও জরুরি কাগজপত্রসহ ব্যাগটি তিনি সেখানে ফেলে গিয়েছিলেন। তথ্যের মিল পেয়ে আনসার সদস্যরা তাকে ডিএসও অফিসে নিয়ে যান। সেখানে দায়িত্বরত কর্মকর্তারা অর্নবের পরিচয় এবং ব্যাগের ভেতরে থাকা মালামালের বিবরণ নিখুঁতভাবে যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়ার পর ব্যাগটি তার হাতে তুলে দেন। তিনি আনসার সদস্যদের দায়িত্বশীল আচরণে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনার নিরাপত্তায় সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এই ঘটনা বাহিনীর সদস্যদের সততা, পেশাদারিত্ব এবং দায়িত্ববোধেরই আরেকটি অনন্য দৃষ্টান্ত।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

সোমবার, ২৯ জুন ২০২৬

বিমানবন্দরে প্রবাসীর হারিয়ে যাওয়া ব্যাগ ও ল্যাপটপ উদ্ধার করে যাত্রীর কাছে হস্তান্তর করলেন আনসার সদস্যরা

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যদের সততা ও দ্রুত তৎপরতায় হারিয়ে যাওয়া ল্যাপটপসহ একটি মূল্যবান ব্যাগ ফেরত পেয়েছেন অর্নব কুমার বণিক নামের এক ভারত ফেরত বাংলাদেশি যাত্রী। রবিবার (২৮ জুন) ভোররাতে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় এই ঘটনা ঘটে। 

ভোররাত আনুমানিক তিনটার দিকে ক্যানোপি-২ এলাকায় ডিউটিরত আনসার সদস্য মোঃ সানাউল্লাহ পরিত্যক্ত অবস্থায় ব্যাগটি পড়ে থাকতে দেখেন। কোনো দাবিদার না থাকায় নিরাপত্তার স্বার্থে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে ক্যানোপি ইনচার্জ পিসি মোঃ আবুল হোসেনকে জানান। এরপর প্রায় আধঘণ্টা ধরে প্রকৃত মালিকের সন্ধানে ব্যাপক খোঁজাখুঁজি করেন আনসার সদস্যরা। কিন্তু কোনো খোঁজ না মেলায় শেষ পর্যন্ত যথাযথ নিয়ম মেনে ব্যাগটি বিমানবন্দরের ডিএসও অফিসে জমা দেওয়া হয়।

জমা দেওয়ার কিছুক্ষণ পরেই ক্যানোপি এলাকায় হন্যে হয়ে ব্যাগ খুঁজছিলেন উদ্বিগ্ন অর্নব কুমার বণিক। কর্তব্যরত পিসি আবুল হোসেনকে তিনি জানান যে, অসাবধানতাবশত ল্যাপটপ ও জরুরি কাগজপত্রসহ ব্যাগটি তিনি সেখানে ফেলে গিয়েছিলেন। তথ্যের মিল পেয়ে আনসার সদস্যরা তাকে ডিএসও অফিসে নিয়ে যান। সেখানে দায়িত্বরত কর্মকর্তারা অর্নবের পরিচয় এবং ব্যাগের ভেতরে থাকা মালামালের বিবরণ নিখুঁতভাবে যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়ার পর ব্যাগটি তার হাতে তুলে দেন। তিনি আনসার সদস্যদের দায়িত্বশীল আচরণে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনার নিরাপত্তায় সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এই ঘটনা বাহিনীর সদস্যদের সততা, পেশাদারিত্ব এবং দায়িত্ববোধেরই আরেকটি অনন্য দৃষ্টান্ত।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x