খবর প্রতিদিন ২৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে রায়হান-আরিফ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অধ্যয়নরত বরগুনা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. রায়হান এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আরিফ হোসেন দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (২৬ জুন ২০২৬) বিদায়ী সভাপতি আবু রায়হান ও সাধারণ সম্পাদক আল-মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. সাইফুল ইসলাম প্রিন্স মনোনীত হয়েছেন। সহ-সভাপতি পদে রয়েছেন জান্নাতুল নাঈম, বনি আমিন, মারিয়া ও মহুয়া তন্নি। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মেহেদী হাসান, মোহাম্মদ শিহাব, আফসানা কবির এবং সাইফুল ইসলাম আকাশ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইব্রাহিম হাওলাদার, মো. সায়েম ও ফাহমিদা আনতুম মিথি।

নবনির্বাচিত সভাপতি মো. রায়হান বলেন, "বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতি বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরগুনার শিক্ষার্থীদের ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। সকলকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের যেকোনো সমস্যা, প্রয়োজন ও কল্যাণে আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করব।"

নবনির্বাচিত নেতৃবৃন্দ বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরগুনা জেলার সকল শিক্ষার্থীর সহযোগিতা ও দোয়া কামনা করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণ, পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করতে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শুক্রবার, ২৬ জুন ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে রায়হান-আরিফ

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অধ্যয়নরত বরগুনা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. রায়হান এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আরিফ হোসেন দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (২৬ জুন ২০২৬) বিদায়ী সভাপতি আবু রায়হান ও সাধারণ সম্পাদক আল-মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. সাইফুল ইসলাম প্রিন্স মনোনীত হয়েছেন। সহ-সভাপতি পদে রয়েছেন জান্নাতুল নাঈম, বনি আমিন, মারিয়া ও মহুয়া তন্নি। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মেহেদী হাসান, মোহাম্মদ শিহাব, আফসানা কবির এবং সাইফুল ইসলাম আকাশ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইব্রাহিম হাওলাদার, মো. সায়েম ও ফাহমিদা আনতুম মিথি।

নবনির্বাচিত সভাপতি মো. রায়হান বলেন, "বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতি বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরগুনার শিক্ষার্থীদের ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। সকলকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের যেকোনো সমস্যা, প্রয়োজন ও কল্যাণে আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করব।"

নবনির্বাচিত নেতৃবৃন্দ বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরগুনা জেলার সকল শিক্ষার্থীর সহযোগিতা ও দোয়া কামনা করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণ, পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করতে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x