খবর প্রতিদিন ২৪

অফিসে মাদক সেবন ও দুর্নীতির দায়ে তিতাস গ্যাসের ছয় কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে অফিসে মাদক সেবনরত অবস্থার একটি ভিডিও প্রকাশ ও অবৈধ গ্যাস সংযোগ প্রদানে সম্পৃক্ততা পাওয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মিরপুর অফিসে কর্মরত ছয় কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার ২৩ জুন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শাহ নেওয়াজ পারভেজ ও মহাব্যবস্থাপক (মানব  সম্পদ) লুৎফুল হায়দার মাসুম স্বাক্ষরিত পৃথক চিঠিতে এই সাময়িক দরখাস্তের বিষয়টি উল্লেখ করা হয়। অভিযুক্ত তিতাস গ্যাসের গাড়ি চালক মোঃ আব্দুর রাজ্জাক শেখ (কোড নং-০৯৮৯৩) এবং গাড়ি চালক মোঃ মিজানুর রহমান (কোড নং-০৯৯২১)কে অতিসত্বর কারণ দর্শানোর নোটিশ/অভিযোগনামা প্রদান করা হবে বলেও এতে উল্লেখ করা হয়। এতে আরো বলা হয় নিজ কর্মস্থলে এবং কর্মকালীন সময়ে মাদক সেবন করা নিজের ওপর দায়িত্ব পালনে অবহেলা এবং অসদাচরণ এর শামিল। কোম্পানির অফিস প্রাঙ্গনে এরূপ ও শৃংখল ও অসামাজিক কার্যকলাপ বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ২৩(৪) মোতাবেক অসদাচরণ আওতায় শাস্তিযোগ্য অপরাধ। এছাড়াও আমিনবাজার সালেহপুর এলাকার একটি ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস ব্যবহারের সুযোগ করে দেয়ার মতো দুর্নীতির কারণে উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান রাকিব (কোড নং-০২২৪৪), সহকারী ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন (কোড নং-০২৪২০), সরকারি ব্যবস্থাপক রেজাউল হক(কোড নং-০১৮৩৮), উপসহকারী প্রকৌশলী জিয়াউল(০২২৬৩) কে শাস্তির আওতায় আনা হয়।এবং এসব বিষয় উল্লেখ করে কোম্পানির চাকরি হতে অভিযুক্ত ব্যক্তিগনকে সাময়িক বরখাস্ত করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ তিতাস গ্যাসে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শুক্রবার, ২৬ জুন ২০২৬

অফিসে মাদক সেবন ও দুর্নীতির দায়ে তিতাস গ্যাসের ছয় কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে অফিসে মাদক সেবনরত অবস্থার একটি ভিডিও প্রকাশ ও অবৈধ গ্যাস সংযোগ প্রদানে সম্পৃক্ততা পাওয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মিরপুর অফিসে কর্মরত ছয় কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার ২৩ জুন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শাহ নেওয়াজ পারভেজ ও মহাব্যবস্থাপক (মানব  সম্পদ) লুৎফুল হায়দার মাসুম স্বাক্ষরিত পৃথক চিঠিতে এই সাময়িক দরখাস্তের বিষয়টি উল্লেখ করা হয়। অভিযুক্ত তিতাস গ্যাসের গাড়ি চালক মোঃ আব্দুর রাজ্জাক শেখ (কোড নং-০৯৮৯৩) এবং গাড়ি চালক মোঃ মিজানুর রহমান (কোড নং-০৯৯২১)কে অতিসত্বর কারণ দর্শানোর নোটিশ/অভিযোগনামা প্রদান করা হবে বলেও এতে উল্লেখ করা হয়। এতে আরো বলা হয় নিজ কর্মস্থলে এবং কর্মকালীন সময়ে মাদক সেবন করা নিজের ওপর দায়িত্ব পালনে অবহেলা এবং অসদাচরণ এর শামিল। কোম্পানির অফিস প্রাঙ্গনে এরূপ ও শৃংখল ও অসামাজিক কার্যকলাপ বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ২৩(৪) মোতাবেক অসদাচরণ আওতায় শাস্তিযোগ্য অপরাধ। এছাড়াও আমিনবাজার সালেহপুর এলাকার একটি ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস ব্যবহারের সুযোগ করে দেয়ার মতো দুর্নীতির কারণে উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান রাকিব (কোড নং-০২২৪৪), সহকারী ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন (কোড নং-০২৪২০), সরকারি ব্যবস্থাপক রেজাউল হক(কোড নং-০১৮৩৮), উপসহকারী প্রকৌশলী জিয়াউল(০২২৬৩) কে শাস্তির আওতায় আনা হয়।এবং এসব বিষয় উল্লেখ করে কোম্পানির চাকরি হতে অভিযুক্ত ব্যক্তিগনকে সাময়িক বরখাস্ত করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ তিতাস গ্যাসে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x