খবর প্রতিদিন ২৪

জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে সরকার কাজ করছে। তিনি জানান, আগামী দু-এক দিনের মধ্যে মাদক প্রতিরোধ আইন সংশোধনী সংসদে উপস্থাপন করা হবে, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ।

শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক যুগে পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, নতুন আইন প্রয়োজন। শুধু আইন করলেই হবে না, আইন প্রয়োগের পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।

তিনি তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, নারী, শিশু-কিশোরসহ নানা শ্রেণি-পেশার মানুষ এখন মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। মাদক নির্মূলে প্রশাসনকে আরও শক্ত অবস্থানে থাকতে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমলী আদালতের পাশাপাশি প্রয়োজন অনুসারে মাদক মামলার জন্য ট্রাইবুনাল গঠন করা হবে। আইনের পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা বাড়াতে হবে। তাহলে মাদকের বিরুদ্ধে লড়াই সহজ হবে।

তিনি উল্লেখ করেন, মাদকের কারণে দেশে অপরাধপ্রবণতা বাড়ছে। বর্তমানে ৮২ লাখ মানুষ মাদক গ্রহণ করে, যা মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ। জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সরকার কাজ করছে। মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এখন পর্যন্ত নয়টি মানি লন্ডারিং মামলা দায়ের করেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শুক্রবার, ২৬ জুন ২০২৬

জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে সরকার কাজ করছে। তিনি জানান, আগামী দু-এক দিনের মধ্যে মাদক প্রতিরোধ আইন সংশোধনী সংসদে উপস্থাপন করা হবে, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ।

শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক যুগে পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, নতুন আইন প্রয়োজন। শুধু আইন করলেই হবে না, আইন প্রয়োগের পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।

তিনি তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, নারী, শিশু-কিশোরসহ নানা শ্রেণি-পেশার মানুষ এখন মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। মাদক নির্মূলে প্রশাসনকে আরও শক্ত অবস্থানে থাকতে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমলী আদালতের পাশাপাশি প্রয়োজন অনুসারে মাদক মামলার জন্য ট্রাইবুনাল গঠন করা হবে। আইনের পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা বাড়াতে হবে। তাহলে মাদকের বিরুদ্ধে লড়াই সহজ হবে।

তিনি উল্লেখ করেন, মাদকের কারণে দেশে অপরাধপ্রবণতা বাড়ছে। বর্তমানে ৮২ লাখ মানুষ মাদক গ্রহণ করে, যা মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ। জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সরকার কাজ করছে। মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এখন পর্যন্ত নয়টি মানি লন্ডারিং মামলা দায়ের করেছে।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x