দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের রাষ্ট্রীয় সফর শেষে। আজ শুক্রবার বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫.১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও ফিরছেন একই ফ্লাইটে।
গত ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী। এরপর গত সোমবার রাতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে চীনের দালিয়ানে যানন তিনি। দুইদিন সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে বুধবার বিকেলে বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী।
গতকাল বৃহস্পতিবার গ্রেট হলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চীনের সঙ্গে দুটি চুক্তি ও ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
শেষ দিন অর্থাৎ আাজ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়। এ ছাড়া
চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গেও তার বৈঠক অনুষ্ঠিত হয়।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬