সোয়া দুই ঘণ্টা বজ্রপাতের ঝুঁকিতে খেলা বন্ধ থাকার পর দাপট দেখিয়ে ইরাকের বিপক্ষে বড় জয় নিশ্চিত করেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে সহজ জয় তুলে নিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের ৬৬তম মিনিটে উসমান দেম্বেলের গোলে ব্যবধান আরও বাড়ে। গোলটির সূত্রপাত করেন মাইকেল অলিসে। তার নিখুঁত পাস পেয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের ডান দিক দিয়ে এগিয়ে যান দেম্বেলে। এরপর জোরালো শটে বল জড়িয়ে দেন পোস্টের বাঁ দিকের জালে।
এর আগে প্রথমার্ধেই ফ্রান্সকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। নিজের ১০০তম আন্তর্জাতিক ম্যাচে ১৪তম মিনিটে গোলের দেখা পান ফরাসি অধিনায়ক। তার প্রথম শট ইরাকের এক ডিফেন্ডার পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পেয়ে যান মাইকেল অলিসে। পরে অলিসের ব্যাকপাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে জাল কাঁপান এমবাপ্পে।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের ১৫তম গোল করেন এমবাপ্পে। ফলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি স্পর্শ করেন ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিওকে।
এর আগে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করেছিলেন ফরাসি তারকা। ইরাকের বিপক্ষেও গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে নিজেকে আরও এগিয়ে নিয়েছেন তিনি। বর্তমানে চার গোল নিয়ে লিওনেল মেসির ঘাড়ে নিশ্বাস ফেলছেন এমবাপ্পে।
প্রথমার্ধে এমবাপ্পের একমাত্র গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ফ্রান্স। পরে বজ্রপাতের ঝুঁকির কারণে সোয়া দুই ঘণ্টা খেলা বন্ধ থাকে। বিরতির পর মাঠে নেমে আধিপত্য ধরে রেখে বড় জয় নিশ্চিত করে দিদিয়ের দেশমের শিষ্যরা।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬