খবর প্রতিদিন ২৪

মেসির গোলে এগিয়ে বিরতিতে আর্জেন্টিনা

মেসির গোলে এগিয়ে বিরতিতে আর্জেন্টিনা

অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসির রেকর্ড গড়া গোলে এগিয়ে গেছে আর্জেন্টিনা। বিশ্বকাপে নিজের ১৭তম গোল করে নতুন ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচের তৃতীয় মিনিটেই আক্রমণে যায় আর্জেন্টিনা। ডি-বক্সে ঢোকার সময় লাউতারো মার্টিনেজকে ফাউল করেন অস্ট্রিয়ার দুই ডিফেন্ডার। রেফারি প্রথমে খেলা চালিয়ে যেতে দিলেও পরে ভিএআর পর্যবেক্ষণের পর পেনাল্টির নির্দেশ দেন।

অষ্টম মিনিটে পেনাল্টি নিতে এগিয়ে যান মেসি। গোল করতে পারলে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ার সুযোগ ছিল তার সামনে। তবে ডান পাশ দিয়ে শট বাইরে পাঠিয়ে সুযোগটি হাতছাড়া করেন তিনি।

২১ মিনিটে আবারও গোলের কাছাকাছি পৌঁছে যান মেসি। ডি-বক্সে ঢুকে শট নেওয়ার মুহূর্তে অস্ট্রিয়ার ডিফেন্ডার আলাবা বল স্পর্শ করলে বিপদমুক্ত হয় দলটি।

৩৩ মিনিটে ফের গোলের সুযোগ তৈরি হয় আর্জেন্টিনার সামনে। ফের্নান্দেসের উদ্দেশে দেওয়া পাস ক্লিয়ার করতে গিয়ে শ্লাগার সরাসরি বল তুলে দেন মেসির পায়ে। তবে ফাঁকা পোস্টের সামনে দাঁড়িয়ে আলাবা নিশ্চিত গোল ঠেকিয়ে দেন।

তবে শেষ পর্যন্ত ৩৯ মিনিটে আর ভুল করেননি মেসি। দারুণ দলগত আক্রমণ থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন তিনি। এই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপে নিজের ১৭তম গোল পূর্ণ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মেসির গোলে এগিয়ে বিরতিতে আর্জেন্টিনা

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসির রেকর্ড গড়া গোলে এগিয়ে গেছে আর্জেন্টিনা। বিশ্বকাপে নিজের ১৭তম গোল করে নতুন ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচের তৃতীয় মিনিটেই আক্রমণে যায় আর্জেন্টিনা। ডি-বক্সে ঢোকার সময় লাউতারো মার্টিনেজকে ফাউল করেন অস্ট্রিয়ার দুই ডিফেন্ডার। রেফারি প্রথমে খেলা চালিয়ে যেতে দিলেও পরে ভিএআর পর্যবেক্ষণের পর পেনাল্টির নির্দেশ দেন।

অষ্টম মিনিটে পেনাল্টি নিতে এগিয়ে যান মেসি। গোল করতে পারলে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ার সুযোগ ছিল তার সামনে। তবে ডান পাশ দিয়ে শট বাইরে পাঠিয়ে সুযোগটি হাতছাড়া করেন তিনি।

২১ মিনিটে আবারও গোলের কাছাকাছি পৌঁছে যান মেসি। ডি-বক্সে ঢুকে শট নেওয়ার মুহূর্তে অস্ট্রিয়ার ডিফেন্ডার আলাবা বল স্পর্শ করলে বিপদমুক্ত হয় দলটি।

৩৩ মিনিটে ফের গোলের সুযোগ তৈরি হয় আর্জেন্টিনার সামনে। ফের্নান্দেসের উদ্দেশে দেওয়া পাস ক্লিয়ার করতে গিয়ে শ্লাগার সরাসরি বল তুলে দেন মেসির পায়ে। তবে ফাঁকা পোস্টের সামনে দাঁড়িয়ে আলাবা নিশ্চিত গোল ঠেকিয়ে দেন।

তবে শেষ পর্যন্ত ৩৯ মিনিটে আর ভুল করেননি মেসি। দারুণ দলগত আক্রমণ থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন তিনি। এই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপে নিজের ১৭তম গোল পূর্ণ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মেসির গোলে এগিয়ে বিরতিতে আর্জেন্টিনা
0:00 / 0:00
1x