খবর প্রতিদিন ২৪

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মন্তব্য করেছেন আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, সেই প্রশ্নের নিষ্পত্তি আদালতেই হবে বলে। তিনি বলেন, দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকলেও দল হিসেবে এর আইনগত অবস্থান নির্ধারণ করবে আদালত।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, আওয়ামী লীগ, দলটা নিষিদ্ধ হবে কি হবে না- সেটা নির্ধারিত হবে আদালতে, আইসিটিতে (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল)। তারা মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না, সেই বিচারের পর নির্ধারিত হবে।

তিনি বলেন, সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। শুরু হওয়ার পর থেকে এক বছরের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন শেষ করার চেষ্টা করবে সরকার।

জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, স্বাধীন মিডিয়া কমিশন গঠনের বিষয়ে অংশীজনদের সঙ্গে বৈঠকে ঐকমত্য হওয়া গেছে। এছাড়া ওশোনোগ্রাফিক রিসার্চের জন্য দেশেই প্রথমবারের মতো জাহাজ তৈরি করতে যাচ্ছি।

তিনি আরও বলেন, জনগণের ওপর যেন কোনো অন্যায় আচরণ না হয়, সেটি এ সরকার নিশ্চিত করবে। জাইমা রহমান বা অন্য যেকোনো নারী রাষ্ট্রের কাছে সমান অধিকার রাখে। আর প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। দ্রুতই উন্মুক্ত হবে এমন আশা করতে পারি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

বুধবার, ২৪ জুন ২০২৬

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মন্তব্য করেছেন আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, সেই প্রশ্নের নিষ্পত্তি আদালতেই হবে বলে। তিনি বলেন, দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকলেও দল হিসেবে এর আইনগত অবস্থান নির্ধারণ করবে আদালত।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, আওয়ামী লীগ, দলটা নিষিদ্ধ হবে কি হবে না- সেটা নির্ধারিত হবে আদালতে, আইসিটিতে (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল)। তারা মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না, সেই বিচারের পর নির্ধারিত হবে।

তিনি বলেন, সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। শুরু হওয়ার পর থেকে এক বছরের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন শেষ করার চেষ্টা করবে সরকার।

জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, স্বাধীন মিডিয়া কমিশন গঠনের বিষয়ে অংশীজনদের সঙ্গে বৈঠকে ঐকমত্য হওয়া গেছে। এছাড়া ওশোনোগ্রাফিক রিসার্চের জন্য দেশেই প্রথমবারের মতো জাহাজ তৈরি করতে যাচ্ছি।

তিনি আরও বলেন, জনগণের ওপর যেন কোনো অন্যায় আচরণ না হয়, সেটি এ সরকার নিশ্চিত করবে। জাইমা রহমান বা অন্য যেকোনো নারী রাষ্ট্রের কাছে সমান অধিকার রাখে। আর প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। দ্রুতই উন্মুক্ত হবে এমন আশা করতে পারি।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x