খবর প্রতিদিন ২৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

লিওনেল মেসি ফিফা বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন আর্জেন্টিনার অধিনায়ক।

সোমবার ডালাস স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের ম্যাচে বিশ্বকাপে নিজের ১৭তম গোল করেন মেসি। এর মধ্য দিয়ে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে দেন।

এর আগে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক করেছিলেন মেসি। সেই ম্যাচে তিনি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করা ফুটবলার হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদোকেও ছাড়িয়ে যান।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের তৃতীয় মিনিটেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজকে ডি-বক্সে ফাউল করা হলেও রেফারি প্রথমে খেলা চালিয়ে যেতে দেন। পরে ভিএআর পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন।

অষ্টম মিনিটে পেনাল্টি নিতে গিয়ে রেকর্ড গড়ার প্রথম সুযোগ হাতছাড়া করেন মেসি। তার শট পোস্টের ডান পাশ দিয়ে বাইরে চলে যায়।

২১ মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেন তিনি। এরপর ৩৩ মিনিটে প্রায় নিশ্চিত গোল থেকে আর্জেন্টিনাকে বঞ্চিত করেন অস্ট্রিয়ার অধিনায়ক ডেভিড আলাবা।

তবে ৩৮ মিনিটে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। বাম দিক থেকে আক্রমণের সূচনা করে পেনাল্টি বক্সের প্রান্ত থেকে নিখুঁত শটে বল জালে পাঠান মেসি। তার সেই গোলেই এগিয়ে যায় আর্জেন্টিনা এবং বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ডের মালিক হন তিনি।

এই গোলের মাধ্যমে মেসি বিশ্বকাপ ইতিহাসে টানা ছয় ম্যাচে গোল করা তৃতীয় ফুটবলার হিসেবেও নাম লেখান। এর আগে ১৯৫৮ সালে ফ্রান্সের জুস্ত ফঁতেন এবং ১৯৭০ সালে ব্রাজিলের জাইরজিনহো এই কীর্তি গড়েছিলেন।

কাতার বিশ্বকাপ থেকে শুরু হওয়া মেসির গোলযাত্রা এখন বিশ্বকাপ ইতিহাসের নতুন উচ্চতায় পৌঁছেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

লিওনেল মেসি ফিফা বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন আর্জেন্টিনার অধিনায়ক।

সোমবার ডালাস স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের ম্যাচে বিশ্বকাপে নিজের ১৭তম গোল করেন মেসি। এর মধ্য দিয়ে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে দেন।

এর আগে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক করেছিলেন মেসি। সেই ম্যাচে তিনি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করা ফুটবলার হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদোকেও ছাড়িয়ে যান।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের তৃতীয় মিনিটেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজকে ডি-বক্সে ফাউল করা হলেও রেফারি প্রথমে খেলা চালিয়ে যেতে দেন। পরে ভিএআর পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন।

অষ্টম মিনিটে পেনাল্টি নিতে গিয়ে রেকর্ড গড়ার প্রথম সুযোগ হাতছাড়া করেন মেসি। তার শট পোস্টের ডান পাশ দিয়ে বাইরে চলে যায়।

২১ মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেন তিনি। এরপর ৩৩ মিনিটে প্রায় নিশ্চিত গোল থেকে আর্জেন্টিনাকে বঞ্চিত করেন অস্ট্রিয়ার অধিনায়ক ডেভিড আলাবা।

তবে ৩৮ মিনিটে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। বাম দিক থেকে আক্রমণের সূচনা করে পেনাল্টি বক্সের প্রান্ত থেকে নিখুঁত শটে বল জালে পাঠান মেসি। তার সেই গোলেই এগিয়ে যায় আর্জেন্টিনা এবং বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ডের মালিক হন তিনি।

এই গোলের মাধ্যমে মেসি বিশ্বকাপ ইতিহাসে টানা ছয় ম্যাচে গোল করা তৃতীয় ফুটবলার হিসেবেও নাম লেখান। এর আগে ১৯৫৮ সালে ফ্রান্সের জুস্ত ফঁতেন এবং ১৯৭০ সালে ব্রাজিলের জাইরজিনহো এই কীর্তি গড়েছিলেন।

কাতার বিশ্বকাপ থেকে শুরু হওয়া মেসির গোলযাত্রা এখন বিশ্বকাপ ইতিহাসের নতুন উচ্চতায় পৌঁছেছে।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি
0:00 / 0:00
1x