ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের পীর মাওলানা হাফেজ সৈয়দ জিয়াউল কামাল (জাকারিয়া) আহলে সুন্নাত ওয়াল জামা‘আত (ব্রাহ্মণবাড়িয়া)-এর ২০২৫–২০২৮ মেয়াদের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে।
এ উপলক্ষে বাংলাদেশ ইসলামী যুবসেনার নেতা মোঃ রাকি মিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক শুভেচ্ছা বার্তায় লিখেন—"আলহামদুলিল্লাহ! আহলে সুন্নাত ওয়াল জামা‘আত (বি.বাড়িয়া)-এর ২০২৫–২০২৮ সেশনের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় জনাব মাওলানা হাফেজ সৈয়দ জিয়াউল কামাল (জাকারিয়া) সাহেবকে প্রাণঢালা অভিনন্দন ও মুবারকবাদ। আপনার এই পথচলা দ্বীন ও মিল্লাতের খেদমতে আরও সাফল্যমণ্ডিত হোক—এই দোয়া করি।"
স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও অনুসারীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি ইসলামের সুমহান আদর্শ, আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের আকিদা এবং দ্বীনি খেদমতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করেছেন, যেন তিনি সুস্থতা, দীর্ঘায়ু ও তাওফিক দান করেন এবং দ্বীন ও মিল্লাতের কল্যাণে তাঁর কার্যক্রম আরও বেগবান হয়।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬