দেশে হাম সন্দেহে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯০৪ জনকে সন্দেহজনক হামরোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ২২ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৪১ জন। একই সময়ে সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ ২০ হাজার ৩৫২ জন।
এ ছাড়া ১৫ মার্চ থেকে ২২ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৩ হাজার ৭৮ জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৯ হাজার ২৯৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে ২২ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৫ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, একই সময়ে হাম সন্দেহে মোট ৭০৮ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬