নগরীর প্রাথমিক শিক্ষার পরিবেশ ও কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে কয়লাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। মঙ্গলবার সকালে তিনি এই পরিদর্শনে যান।
পরিদর্শনকালে কেসিসি প্রশাসক বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং কোমলমতি শিক্ষার্থীদের খোঁজখবর নেন ও তাদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি বিদ্যালয়ের পাঠদান ব্যবস্থা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের সাথে কথা বলেন।
পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬