খবর প্রতিদিন ২৪

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে ঝালকাঠি জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে শহরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালিত হয়।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে থেকে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন স্প্রে ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে শহরের আবাসিক ও বাণিজ্যিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনায় পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে বিভিন্ন স্থানে জমে থাকা পানি, অপরিচ্ছন্ন পরিবেশ এবং এডিস মশার প্রজননের অনুকূল স্থান চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয়। স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি ও পরিচ্ছন্নতা বিধি লঙ্ঘনের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি ভবিষ্যতে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কোনো বাড়ি, প্রতিষ্ঠান বা স্থাপনায় এডিস মশার লার্ভা কিংবা প্রজননের উপযোগী পরিবেশ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোলাইমান হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইম আহমেদ ও মো. খালিদ সাইফুল্লাহ নাসিম অংশ নেন। এ সময় ঝালকাঠি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে ঝালকাঠি জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে শহরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালিত হয়।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে থেকে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন স্প্রে ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে শহরের আবাসিক ও বাণিজ্যিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনায় পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে বিভিন্ন স্থানে জমে থাকা পানি, অপরিচ্ছন্ন পরিবেশ এবং এডিস মশার প্রজননের অনুকূল স্থান চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয়। স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি ও পরিচ্ছন্নতা বিধি লঙ্ঘনের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি ভবিষ্যতে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কোনো বাড়ি, প্রতিষ্ঠান বা স্থাপনায় এডিস মশার লার্ভা কিংবা প্রজননের উপযোগী পরিবেশ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোলাইমান হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইম আহমেদ ও মো. খালিদ সাইফুল্লাহ নাসিম অংশ নেন। এ সময় ঝালকাঠি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x