অন্তত আটজন নিহত এবং ৬২ জন আহত হয়েছেন, ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজ(Wildberries)-এর দুটি গুদামে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, তামবভ অঞ্চলের একটি গুদামে সাতজন নিহত ও ২৫ জন আহত হন। এছাড়া মস্কো অঞ্চলের ইলেক্ট্রোস্তালে অবস্থিত আরেকটি গুদামে একজন নিহত এবং ৩৭ জন আহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, হামলায় এমন গুরুত্বপূর্ণ লজিস্টিক স্থাপনায় আঘাত হানা হয়েছে, যেগুলো রাশিয়ার ড্রোন উৎপাদন ও নেভিগেশন সরঞ্জামের জন্য নিষেধাজ্ঞার আওতাভুক্ত যন্ত্রাংশ সরবরাহে ব্যবহৃত হতো। তিনি আরও জানান, আজভ সাগর, কৃষ্ণসাগর ও রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়াতেও হামলা চালিয়েছে ইউক্রেন।
রাশিয়ার 'অ্যামাজন' হিসেবে পরিচিত ওয়াইল্ডবেরিজের গুদামে আগুনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিশাল অগ্নিকাণ্ড, কালো ধোঁয়া এবং আতঙ্কিত কর্মীদের পালিয়ে যেতে দেখা গেছে।
ইউক্রেনীয় সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন সেন্টারের চেয়ারম্যান সেরহি কুজান বলেন, ওয়াইল্ডবেরিজ রাশিয়ার সামরিক সরবরাহ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছিল। তার দাবি, প্রতিষ্ঠানটির মাধ্যমে ওয়াকিটকি, বডি আর্মার ও ড্রোনের যন্ত্রাংশসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সংগ্রহ করা হতো।
এদিকে ওয়াইল্ডবেরিজের প্রধান নির্বাহী তাতিয়ানা কিম ঘটনাটিকে কোম্পানির জন্য ‘ভয়াবহ রাত’ বলে মন্তব্য করেছেন।
তামবভ অঞ্চলের গভর্নর ইয়েভগেনি পেরভিশভ জানান, হামলার সময় ২৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, ওই অঞ্চলে ৪৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং একটি তেল সংরক্ষণাগারও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা
ইরানকে ঘিরে উত্তেজনায় ইসরায়েলে ট্যাংকার বিমান বাড়াল যুক্তরাষ্ট্র
ইউক্রেন সাম্প্রতিক সময়ে রাশিয়ার জ্বালানি ও লজিস্টিক অবকাঠামোতে দীর্ঘপাল্লার ড্রোন হামলা জোরদার করেছে। কিয়েভের দাবি, এসব হামলায় ইতোমধ্যে রাশিয়ার প্রায় ৪৩ শতাংশ তেল পরিশোধন সক্ষমতা অচল হয়ে পড়েছে। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র:বিবিসি
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬