খবর প্রতিদিন ২৪

স্পেন-আর্জেন্টিনা ফাইনালে রেফারির দায়িত্ব পেলেন যারা

বহুল প্রতীক্ষিত ফাইনালের ম্যাচ ২০২৬ ফিফা বিশ্বকাপের কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে ফিফা। বাংলাদেশ সময় সোমবার (২০ জুলাই) দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচ পরিচালনা করবেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ।

বৃহস্পতিবার (স্থানীয় সময়) ফিফা এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করে। ফাইনালের সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ভিনচিচেরই স্বদেশী তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারি হিসেবে থাকবেন জর্ডানের আধহাম মাখাদমেহ, আর রিজার্ভ সহকারী রেফারির দায়িত্বে থাকবেন মোহাম্মদ আলকালাফ।

ফাইনালের দায়িত্ব পাওয়ার পর আবেগাপ্লুত ভিনচিচ বলেন,প্রথমে আমি বিস্মিত হয়েছিলাম, এরপর ভীষণ আনন্দিত। আমি কাঁপছিলাম। বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করা একজন রেফারির জন্য স্বপ্নের মতো। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে আমার দেশ স্লোভেনিয়াকে প্রতিনিধিত্ব করতে পারা বিশাল সম্মানের।

২০১০ সাল থেকে ফিফার আন্তর্জাতিক তালিকাভুক্ত রেফারি ভিনচিচ। ইউরোপের শীর্ষ পর্যায়ে দীর্ঘদিন ধরে ম্যাচ পরিচালনা করে আসছেন তিনি। এ পর্যন্ত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ মিলিয়ে ৭২টি ম্যাচে বাঁশি বাজিয়েছেন এই স্লোভেনিয়ান। এর মধ্যে রয়েছে ২০২২ ইউরোপা লিগ ফাইনাল এবং ২০২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মতো মর্যাদাপূর্ণ ম্যাচও।

দুটি ইউরো চ্যাম্পিয়নশিপ ও দুটি বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন তিনি। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিল-মরক্কো এবং জর্ডান-আলজেরিয়ার ম্যাচ পরিচালনার পাশাপাশি রাউন্ড অব ৩২-এ মেক্সিকো-ইকুয়েডর ম্যাচেও ছিলেন রেফারির ভূমিকায়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শনিবার, ১৮ জুলাই ২০২৬

স্পেন-আর্জেন্টিনা ফাইনালে রেফারির দায়িত্ব পেলেন যারা

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

বহুল প্রতীক্ষিত ফাইনালের ম্যাচ ২০২৬ ফিফা বিশ্বকাপের কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে ফিফা। বাংলাদেশ সময় সোমবার (২০ জুলাই) দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচ পরিচালনা করবেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ।

বৃহস্পতিবার (স্থানীয় সময়) ফিফা এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করে। ফাইনালের সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ভিনচিচেরই স্বদেশী তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারি হিসেবে থাকবেন জর্ডানের আধহাম মাখাদমেহ, আর রিজার্ভ সহকারী রেফারির দায়িত্বে থাকবেন মোহাম্মদ আলকালাফ।

ফাইনালের দায়িত্ব পাওয়ার পর আবেগাপ্লুত ভিনচিচ বলেন,প্রথমে আমি বিস্মিত হয়েছিলাম, এরপর ভীষণ আনন্দিত। আমি কাঁপছিলাম। বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করা একজন রেফারির জন্য স্বপ্নের মতো। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে আমার দেশ স্লোভেনিয়াকে প্রতিনিধিত্ব করতে পারা বিশাল সম্মানের।

২০১০ সাল থেকে ফিফার আন্তর্জাতিক তালিকাভুক্ত রেফারি ভিনচিচ। ইউরোপের শীর্ষ পর্যায়ে দীর্ঘদিন ধরে ম্যাচ পরিচালনা করে আসছেন তিনি। এ পর্যন্ত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ মিলিয়ে ৭২টি ম্যাচে বাঁশি বাজিয়েছেন এই স্লোভেনিয়ান। এর মধ্যে রয়েছে ২০২২ ইউরোপা লিগ ফাইনাল এবং ২০২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মতো মর্যাদাপূর্ণ ম্যাচও।

দুটি ইউরো চ্যাম্পিয়নশিপ ও দুটি বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন তিনি। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিল-মরক্কো এবং জর্ডান-আলজেরিয়ার ম্যাচ পরিচালনার পাশাপাশি রাউন্ড অব ৩২-এ মেক্সিকো-ইকুয়েডর ম্যাচেও ছিলেন রেফারির ভূমিকায়।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x