আজ মুখোমুখি হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার) দিবাগত রাত ১টায় টেক্সাসের ডালাস স্টেডিয়ামে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। ম্যাচটির জন্য দুই দলই তাদের শুরুর একাদশ ঘোষণা করেছে।ঝড়পপবৎ
স্পেনের একাদশ: উনাই সিমন (গোলরক্ষক), পেদ্রো পোরো, পাউ কুবারসি, এমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, দানি ওলমো, লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।
ফ্রান্সের একাদশ: মাইক মাইনিয়ঁ (গোলরক্ষক), জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো, লুকাস দিনিয়ে, আদ্রিয়াঁ রাবিও, অরিলিয়েঁ চুয়ামেনি, ব্র্যাডলি বারকোলা, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে।
‘ফাইনালের আগেই ফাইনাল’ হিসেবে বিবেচিত এই ম্যাচে দারুণ ছন্দে থাকা দুই দলই জায়গা করে নিতে চায় বিশ্বকাপের ফাইনালে।
ফ্রান্সের আক্রমণের নেতৃত্বে থাকবেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। চলতি আসরে ছয় ম্যাচে আট গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে রয়েছেন তিনি। অন্যদিকে, বলের দখল ধরে রেখে আক্রমণ গড়ার নিজস্ব কৌশল নিয়ে মাঠে নামছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন।
এ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে স্পেন জিতেছে ১৮টি, ফ্রান্স ১৩টি এবং বাকি সাতটি ম্যাচ ড্র হয়েছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬