খবর প্রতিদিন ২৪

​লবণচরায় ভারী বর্ষণে জলাবদ্ধতা: হাঁটু পানিতে নেমে নিম্ন আয়ের মানুষের মাঝে শফিকুল আলম তুহিনের খাদ্য সামগ্রী বিতরণ

টানা ভারী বর্ষণে খুলনা মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের লবণচরা এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে এলাকার রাস্তাঘাট ও নিচু এলাকাগুলো হাঁটু সমান পানিতে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

এই চরম দুযোর্গপূর্ণ পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে দুর্গত এলাকায় ছুটে যান খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। তিনি নিজে হাঁটু সমান পানিতে নেমে সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের পাশে দাঁড়ান।

​এ সময় জলাবদ্ধতায় অবরুদ্ধ হয়ে পড়া এলাকার নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষের মাঝে অত্যন্ত মানবিকতার সাথে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিপদের দিনে প্রিয় নেতাকে পাশে পেয়ে সাধারণ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার বাসিন্দারা তাকে খুলনাবাসীর গর্ব হিসেবে উল্লেখ করেন। দুর্যোগ মোকাবিলায় বিএনপি নেতাকর্মীদের এই মানবিক তৎপরতা স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

সোমবার, ১৩ জুলাই ২০২৬

​লবণচরায় ভারী বর্ষণে জলাবদ্ধতা: হাঁটু পানিতে নেমে নিম্ন আয়ের মানুষের মাঝে শফিকুল আলম তুহিনের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

টানা ভারী বর্ষণে খুলনা মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের লবণচরা এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে এলাকার রাস্তাঘাট ও নিচু এলাকাগুলো হাঁটু সমান পানিতে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

এই চরম দুযোর্গপূর্ণ পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে দুর্গত এলাকায় ছুটে যান খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। তিনি নিজে হাঁটু সমান পানিতে নেমে সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের পাশে দাঁড়ান।

​এ সময় জলাবদ্ধতায় অবরুদ্ধ হয়ে পড়া এলাকার নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষের মাঝে অত্যন্ত মানবিকতার সাথে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিপদের দিনে প্রিয় নেতাকে পাশে পেয়ে সাধারণ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার বাসিন্দারা তাকে খুলনাবাসীর গর্ব হিসেবে উল্লেখ করেন। দুর্যোগ মোকাবিলায় বিএনপি নেতাকর্মীদের এই মানবিক তৎপরতা স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x