খবর প্রতিদিন ২৪

ঝালকাঠিকে আধুনিক মডেল পৌরসভা গড়ার অঙ্গীকার আনিসুর রহমান তাপুর

আসন্ন ঝালকাঠি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান তাপু। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তিনি দলীয় নেতাকর্মী ও পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। একই সঙ্গে নির্বাচিত হলে নিজেকে মেয়র নয়, বরং জনগণের একজন সেবক হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে আনিসুর রহমান তাপু বলেন, তাঁর প্রধান লক্ষ্য ঝালকাঠি পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও জনবান্ধব মডেল পৌরসভায় রূপান্তর করা। এ লক্ষ্যে দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে শহরের বেহাল সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং পৌরসেবার মান বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

 মেয়ের পদপ্রার্থী আরও বলেন, মাদকমুক্ত ঝালকাঠি গড়ে তোলা তাঁর অন্যতম প্রধান অঙ্গীকার। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে পৌর স্টেডিয়ামকে আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ একটি মানসম্মত ক্রীড়া কমপ্লেক্সে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

আনিসুর রহমান তাপু বলেন, দীর্ঘদিন ধরে তিনি ব্যক্তিগত উদ্যোগে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। জনপ্রতিনিধি নির্বাচিত হলে সেই সেবার পরিধি আরও বিস্তৃত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

পৌরবাসীর উদ্দেশে তিনি বলেন, “আমি বিশ্বাস করি, জনগণের আস্থা ও ভালোবাসাই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। পৌরবাসী যদি আমাকে তাদের মূল্যবান ভোটে নির্বাচিত করেন, তাহলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার ভিত্তিতে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য ঝালকাঠি পৌরসভা গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।”

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ঝালকাঠিকে আধুনিক মডেল পৌরসভা গড়ার অঙ্গীকার আনিসুর রহমান তাপুর

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

আসন্ন ঝালকাঠি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান তাপু। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তিনি দলীয় নেতাকর্মী ও পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। একই সঙ্গে নির্বাচিত হলে নিজেকে মেয়র নয়, বরং জনগণের একজন সেবক হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে আনিসুর রহমান তাপু বলেন, তাঁর প্রধান লক্ষ্য ঝালকাঠি পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও জনবান্ধব মডেল পৌরসভায় রূপান্তর করা। এ লক্ষ্যে দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে শহরের বেহাল সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং পৌরসেবার মান বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

 মেয়ের পদপ্রার্থী আরও বলেন, মাদকমুক্ত ঝালকাঠি গড়ে তোলা তাঁর অন্যতম প্রধান অঙ্গীকার। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে পৌর স্টেডিয়ামকে আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ একটি মানসম্মত ক্রীড়া কমপ্লেক্সে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

আনিসুর রহমান তাপু বলেন, দীর্ঘদিন ধরে তিনি ব্যক্তিগত উদ্যোগে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। জনপ্রতিনিধি নির্বাচিত হলে সেই সেবার পরিধি আরও বিস্তৃত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

পৌরবাসীর উদ্দেশে তিনি বলেন, “আমি বিশ্বাস করি, জনগণের আস্থা ও ভালোবাসাই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। পৌরবাসী যদি আমাকে তাদের মূল্যবান ভোটে নির্বাচিত করেন, তাহলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার ভিত্তিতে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য ঝালকাঠি পৌরসভা গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।”

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x