খবর প্রতিদিন ২৪

তানোরে ডাকঘরের কর্মীদের মানববন্ধন,ইউএনওর কাছে স্মারকলিপি

রাজশাহীর তানোরে দুই দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ডাক বিভাগের শাখা ডাকঘরের কর্মীরা।

বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তানোর উপজেলা সদরের গুঠিপাড়াস্থ প্রধান পোস্ট অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি থানা মোড় জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনিক কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। পরে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খানের কাছে স্মারকলিপি দেন।

কর্মসূচিতে তানোর উপজেলার ২২টি শাখা ও উপশাখা ডাকঘরের প্রায় ৬০ জন কর্মচারী অংশ নেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন মতিউর রহমান এবং সঞ্চালনা করেন দেলোয়ার হোসেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রায় ৮ হাজার ৫০০ শাখা ডাকঘরে কর্মরত প্রায় ২৩ হাজার এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারী দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। বর্তমান বাজার পরিস্থিতিতে তাদের বেতন-ভাতা অত্যন্ত অপ্রতুল হওয়ায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। একই সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন করলেও এখনো তাদের বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।

স্মারকলিপিতে কর্মীদের পক্ষ থেকে দুই দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় বেতন-ভাতা তিন গুণ বৃদ্ধি এবং শাখা ডাকঘরের সব ইডি কর্মচারীকে বিভাগীয় কর্মচারী হিসেবে স্থায়ী স্বীকৃতি প্রদান।

বক্তারা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলন চলবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন, পোস্টমাস্টার মো. সেলিম (খাড়িকুল্লা), পোস্টমাস্টার গোলাম মোস্তফা (চান্দুড়িয়া), আবুল হোসেন (প্রকাশনগর), আব্দুর রহমান (কৃষ্ণপুর), সোনাভান (পরিচ্ছন্নকর্মী, উপজেলা পোস্ট অফিস), মুন্ডুমালা সাব-পোস্ট অফিসের রানার মো. হোসেন আলী এবং পোস্টমাস্টার সাফিউল ইসলামসহ উপজেলার বিভিন্ন শাখা ও উপশাখা ডাকঘরের কর্মচারীরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

তানোরে ডাকঘরের কর্মীদের মানববন্ধন,ইউএনওর কাছে স্মারকলিপি

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

রাজশাহীর তানোরে দুই দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ডাক বিভাগের শাখা ডাকঘরের কর্মীরা।

বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তানোর উপজেলা সদরের গুঠিপাড়াস্থ প্রধান পোস্ট অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি থানা মোড় জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনিক কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। পরে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খানের কাছে স্মারকলিপি দেন।

কর্মসূচিতে তানোর উপজেলার ২২টি শাখা ও উপশাখা ডাকঘরের প্রায় ৬০ জন কর্মচারী অংশ নেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন মতিউর রহমান এবং সঞ্চালনা করেন দেলোয়ার হোসেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রায় ৮ হাজার ৫০০ শাখা ডাকঘরে কর্মরত প্রায় ২৩ হাজার এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারী দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। বর্তমান বাজার পরিস্থিতিতে তাদের বেতন-ভাতা অত্যন্ত অপ্রতুল হওয়ায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। একই সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন করলেও এখনো তাদের বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।

স্মারকলিপিতে কর্মীদের পক্ষ থেকে দুই দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় বেতন-ভাতা তিন গুণ বৃদ্ধি এবং শাখা ডাকঘরের সব ইডি কর্মচারীকে বিভাগীয় কর্মচারী হিসেবে স্থায়ী স্বীকৃতি প্রদান।

বক্তারা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলন চলবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন, পোস্টমাস্টার মো. সেলিম (খাড়িকুল্লা), পোস্টমাস্টার গোলাম মোস্তফা (চান্দুড়িয়া), আবুল হোসেন (প্রকাশনগর), আব্দুর রহমান (কৃষ্ণপুর), সোনাভান (পরিচ্ছন্নকর্মী, উপজেলা পোস্ট অফিস), মুন্ডুমালা সাব-পোস্ট অফিসের রানার মো. হোসেন আলী এবং পোস্টমাস্টার সাফিউল ইসলামসহ উপজেলার বিভিন্ন শাখা ও উপশাখা ডাকঘরের কর্মচারীরা।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x