পাবনার আতাইকুলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত এবং অপর ৩ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) রাতে সদর উপজেলার দক্ষিণ কুচিয়ামোড়া গ্রামে এ ঘটনা ঘটে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, আতাইকুলা থানার কৈজুরি শ্রীপুর গ্রামের ছাদেক প্রামাণিকের ছেলে শবদুল প্রামাণিক (৩৫) এবং তার স্ত্রী আশা খাতুন (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শবদুল উত্তর কুচিয়ামোড়া গ্রামে তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন দুই দিন আগে। শ্বশুর বাড়ির একটি পুকুরে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচার কাজ চলছিল। এজন্য একটি বাঁশের সাহায্যে নেয়া হয় বৈদ্যুতিক তার। হঠাৎ কখন তার ছিঁড়ে পুকুরের পানিতে পড়ে পুকুরের পানি বিদ্যুতায়িত হলেও তা কেউ বুঝতে পারেনি। শবদুল ও তার স্ত্রীসহ অন্য কয়েকজন মঙ্গলবার রাত ৮টার দিকে ওই পুকুরে মাছ ধরতে গেলে তারা সবাই বিদ্যুস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে পুকুর পাড়ে টেনে তোলার কিছুক্ষণের মধ্যেই শবদুল ও তার স্ত্রী আশা মারা যায়। আহত অন্যদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬