খবর প্রতিদিন ২৪

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

জনস্বাস্থ্য সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ২০২৬ এর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের সকল অফিস, স্থাপনা ও পরিবহনে তামাক ও ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে । এই উদ্দেশ‍্য সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করা হবে।

সোমবার (২৯ জুন) ডিএনসিসি’র সভাকক্ষে ঢাকা আহছানিয়া মিশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে ‘আয়োজিত “তামাক ও ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিকরণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভূমিকা’ শীর্ষক একটি কর্মশালায় এ প্রত‍্যয় ব‍্যক্ত করা হয় ।

কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আহছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী শরিফুল ইসলাম। তিনি বাংলাদেশে তামাক ব্যবহারের বর্তমান পরিস্থিতি, পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব এবং তামাক নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০২৬ এর উপর আলোকপাত করেন । তিনি তামাক নিয়ন্ত্রণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি জানান, গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে (গ্যাটস) ২০১৭ অনুযায়ী দেশে প্রায় ৩ কোটি ৭৮ লাখ মানুষ তামাকজাত দ্রব্য ব্যবহার করে, যার মধ্যে প্রায় ১ কোটি ৯২ লাখ মানুষ ধূমপান করে। এছাড়া প্রায় ৪ কোটি মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হয়। প্রতিবছর তামাকজনিত রোগে প্রায় ২ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে এবং তামাকের কারণে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির আর্থিক মূল্য প্রায় ৮৭ হাজার কোটি টাকা।

কর্মশালায় বক্তারা বলেন, তামাকমুক্ত ও স্বাস্থ্যকর নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধি, তামাক ও ধূমপান নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন অংশীজনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় ঢাকা আহছানিয়া মিশনের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল অফিস, পরিবহন, স্থাপনায় তামাক ও ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ, সতর্কতামূলক বার্তা ও তথ্যচিত্র তৈরীতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করবে ঢাকা আহছানিয়া মিশন। প্রাথমিকভাবে সিটি করপোরেশন দুই প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি স্বাস্থ্যসম্মত, তামাক ও ধূমপানমুক্ত নগর পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসি’র উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমদাদুল হক, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদা আলি, বিসিআইসি’র সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, তামাক বিরোধী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আহছানিয়া মিশন ইয়ুথ ফোরামে সদস্যগণ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

সোমবার, ২৯ জুন ২০২৬

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x