খবর প্রতিদিন ২৪

গোদাগাড়ীতে বাস-ভুটভুটি সংঘর্ষে চালক নিহত, বাসের চালক গুরুতর আহত

রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাস ও ইঞ্জিন চালিত ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে মোয়াজ্জেম হোসেন (৩৫) নামে এক ভুটভুটি চালক নিহত হয়েছেন। [১] এই ঘটনায় ঢাকা কোচের চালক সুজন আলী (৪০) গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সিএনবি নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ভুটভুটি চালক মোয়াজ্জেম হোসেন(৩৫) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাপইট্টাটলা গ্রামের মনিরুল ইসলামের ছেলে।  গুরুতর আহত আর আর পরিবহনের বাস চালক সুজন আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সিএনবি এলাকায় চাঁপাইনবাবগঞ্জগামী আর আর পরিবহনের একটি ঢাকা কোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়।  সংঘর্ষের তীব্রতায় ভুটভুটি ও বাসের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায় এবং দুই চালকই ভেতরে আটকে পড়েন।

খবর পেয়ে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রকিবুজ্জামান সরকারের নেতৃত্বে উদ্ধারকর্মীরা হাইড্রোলিক কাটার ও আধুনিক সরঞ্জাম দিয়ে গাড়ির লোহা কেটে ভেতরে আটকে থাকা অবস্থায় ভুটভুটি চালকের মরদেহ এবং গুরুতর আহত বাস চালককে বের করে আনেন।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করেছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

সোমবার, ২৯ জুন ২০২৬

গোদাগাড়ীতে বাস-ভুটভুটি সংঘর্ষে চালক নিহত, বাসের চালক গুরুতর আহত

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাস ও ইঞ্জিন চালিত ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে মোয়াজ্জেম হোসেন (৩৫) নামে এক ভুটভুটি চালক নিহত হয়েছেন। [১] এই ঘটনায় ঢাকা কোচের চালক সুজন আলী (৪০) গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সিএনবি নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ভুটভুটি চালক মোয়াজ্জেম হোসেন(৩৫) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাপইট্টাটলা গ্রামের মনিরুল ইসলামের ছেলে।  গুরুতর আহত আর আর পরিবহনের বাস চালক সুজন আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সিএনবি এলাকায় চাঁপাইনবাবগঞ্জগামী আর আর পরিবহনের একটি ঢাকা কোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়।  সংঘর্ষের তীব্রতায় ভুটভুটি ও বাসের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায় এবং দুই চালকই ভেতরে আটকে পড়েন।

খবর পেয়ে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রকিবুজ্জামান সরকারের নেতৃত্বে উদ্ধারকর্মীরা হাইড্রোলিক কাটার ও আধুনিক সরঞ্জাম দিয়ে গাড়ির লোহা কেটে ভেতরে আটকে থাকা অবস্থায় ভুটভুটি চালকের মরদেহ এবং গুরুতর আহত বাস চালককে বের করে আনেন।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করেছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x