জামালপুরে অনুষ্ঠিত মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে জেলা প্রশাসন একাদশকে ২-১ গোলে হারিয়ে জেলা ক্রীড়া সংস্থা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
'ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল' এই প্রতিপাদ্যে শনিবার (২৭ জুন) বিকেলে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা তাসনীম, ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক অধ্যাপক এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইয়াহিয়া আল মামুন, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, মানবাধিকার কর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিমসহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণের আগে জনসচেতনা বাড়াতে মাদকবিরোধী টুর্নামেন্টের মতো আরও অনেক বিষয় নিয়ে টুর্নামেন্টের আয়োজন করা উচিত উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, 'সংস্কৃতি ও খেলাধুলায় আমাদের জামালপুর জেলা বরাবরই ভালো করছে। ময়মনসিংহ বিভাগীয় তথা বাংলাদেশের মধ্যে একটা উল্লেখযোগ্য অবস্থানে আছে। আমাদের এখানে বিসিবির দুজন পরিচালক আছেন, আশা করি তাদের মাধ্যমে খেলাধুলার আরও উন্নতি ঘটবে।'
পরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ফিফা রেফারি আব্দুর রহিম খান।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

শনিবার, ২৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬