খবর প্রতিদিন ২৪

রূপগঞ্জের পিতলগঞ্জ ব্রাহ্মণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ ব্রাহ্মণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করা হচ্ছে।

গত ২৫জুন বিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে এ অভিযোগ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীনা রাণী ভৌমিক। সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ের ছাদে পানি জমে থাকে। বিদ্যালয়ের ছাদ রক্ষার জন্য ছাদ বাগান করা যাবে না। ভবনের ছাদ পরিষ্কার রাখতে হবে। বিদ্যালয়ের একটি ভবনের ছাদ ডেমেজ হওয়ার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে  ছাত্র ছাত্রী ও শিক্ষকরা শ্রেণি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিদ্যালয় ভবনের বিভিন্ন কক্ষের ভিতরে মারাত্মক ফাটল দেখা দিয়েছে। ওয়ালে দেখা দিয়েছে ফাটল।

উত্তর পার্শ্বের ভবনের পশ্চিম পার্শ্বের ছাদ ঘেঁষে একটি গাছ মোটা হয়ে প্রায় এক ফুট পরিমাণ ছাদের ভিতরে প্রবেশ  করেছে। প্রচন্ড ঝড়ের সময় বাতাসে গাছ দুলে ভবনের ছাদে ধাক্কা লাগার কারণে ভবনে ফাটল ধরে গেছে। বৈদ্যুতিক তার বেয়ে পানি পড়ে  বিদ্যুত স্পৃষ্ট হয়ে যেকোন সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। ছাদের উপর ঝুলে থাকা গাছের ডালপালা থেকে পাতা ঝরে ছাদে পড়ে এবং বৃষ্টি শেষ হওয়ার পরও দুই তিনদিন ছাদে জমে থাকা পানি গড়িয়ে পড়ে।

এমতাবস্থায় ছাদের উপরের গাছের ডাল-পালা কেটে ফেলতে হবে।  ভবনের পশ্চিম পার্শ্বের মারাত্মক ক্ষতিকর গাছটিও কেটে ফেলতে হবে। অন্যথায় দুর্ঘটনা ঘটতে পারে।

পিতলগঞ্জ ব্রাহ্মণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীনা রাণী ভৌমিক বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। 

রূপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার বলেন, আমি মাত্র কয়েকদিন হয়েছে রূপগঞ্জে এসেছি। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শনিবার, ২৭ জুন ২০২৬

রূপগঞ্জের পিতলগঞ্জ ব্রাহ্মণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ ব্রাহ্মণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করা হচ্ছে।

গত ২৫জুন বিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে এ অভিযোগ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীনা রাণী ভৌমিক। সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ের ছাদে পানি জমে থাকে। বিদ্যালয়ের ছাদ রক্ষার জন্য ছাদ বাগান করা যাবে না। ভবনের ছাদ পরিষ্কার রাখতে হবে। বিদ্যালয়ের একটি ভবনের ছাদ ডেমেজ হওয়ার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে  ছাত্র ছাত্রী ও শিক্ষকরা শ্রেণি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিদ্যালয় ভবনের বিভিন্ন কক্ষের ভিতরে মারাত্মক ফাটল দেখা দিয়েছে। ওয়ালে দেখা দিয়েছে ফাটল।

উত্তর পার্শ্বের ভবনের পশ্চিম পার্শ্বের ছাদ ঘেঁষে একটি গাছ মোটা হয়ে প্রায় এক ফুট পরিমাণ ছাদের ভিতরে প্রবেশ  করেছে। প্রচন্ড ঝড়ের সময় বাতাসে গাছ দুলে ভবনের ছাদে ধাক্কা লাগার কারণে ভবনে ফাটল ধরে গেছে। বৈদ্যুতিক তার বেয়ে পানি পড়ে  বিদ্যুত স্পৃষ্ট হয়ে যেকোন সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। ছাদের উপর ঝুলে থাকা গাছের ডালপালা থেকে পাতা ঝরে ছাদে পড়ে এবং বৃষ্টি শেষ হওয়ার পরও দুই তিনদিন ছাদে জমে থাকা পানি গড়িয়ে পড়ে।

এমতাবস্থায় ছাদের উপরের গাছের ডাল-পালা কেটে ফেলতে হবে।  ভবনের পশ্চিম পার্শ্বের মারাত্মক ক্ষতিকর গাছটিও কেটে ফেলতে হবে। অন্যথায় দুর্ঘটনা ঘটতে পারে।

পিতলগঞ্জ ব্রাহ্মণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীনা রাণী ভৌমিক বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। 

রূপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার বলেন, আমি মাত্র কয়েকদিন হয়েছে রূপগঞ্জে এসেছি। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x