খবর প্রতিদিন ২৪

পাবনায় ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমের দান বাক্স ভেঙ্গে টাকা চুরির অভিযোগে গ্রেপ্তার ১

পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের দান বাক্স ভেঙ্গে চুরি হওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ। একই সাথে চুরির ঘটনার সাথে জড়িত অভিযোগে মৃদুল হোসেন (২৪) এনক এক যুবককে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মৃদুল হেমায়েতপুর বুদেরহাট গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাজিব হাসান জানান, গত বৃহস্পতিবার ভোররাতে কে বা কারা আশ্রমের ভেতরে থাকা দান বাক্স ভেঙ্গে টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনার পর আশ্রমের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ধীশংকর সরকার বাদি হয়ে মৃদুল হোসেন এর নাম উল্লেখসহ অজ্ঞাতনামায় কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন। পুলিশ আশ্রমের সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় তথ্যের ভিক্তিতে মৃদুল হোসেনকে সনাক্ত করে। পরে শুক্রবার রাতভর পাবনা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভোরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে মৃদুল কে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে চুরি করা কিছু টাকা উদ্ধার করা হয়। 

এ ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কি না তা জানতে আটককৃত মৃদুল কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশের ঐ কর্মকর্তা জানান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শনিবার, ২৭ জুন ২০২৬

পাবনায় ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমের দান বাক্স ভেঙ্গে টাকা চুরির অভিযোগে গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের দান বাক্স ভেঙ্গে চুরি হওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ। একই সাথে চুরির ঘটনার সাথে জড়িত অভিযোগে মৃদুল হোসেন (২৪) এনক এক যুবককে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মৃদুল হেমায়েতপুর বুদেরহাট গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাজিব হাসান জানান, গত বৃহস্পতিবার ভোররাতে কে বা কারা আশ্রমের ভেতরে থাকা দান বাক্স ভেঙ্গে টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনার পর আশ্রমের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ধীশংকর সরকার বাদি হয়ে মৃদুল হোসেন এর নাম উল্লেখসহ অজ্ঞাতনামায় কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন। পুলিশ আশ্রমের সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় তথ্যের ভিক্তিতে মৃদুল হোসেনকে সনাক্ত করে। পরে শুক্রবার রাতভর পাবনা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভোরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে মৃদুল কে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে চুরি করা কিছু টাকা উদ্ধার করা হয়। 

এ ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কি না তা জানতে আটককৃত মৃদুল কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশের ঐ কর্মকর্তা জানান।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x