খবর প্রতিদিন ২৪

আশুলিয়ায় গভীর কূপে পড়ে এক শিশু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে!

ঢাকার আশুলিয়ার জামগড়া শাহজাহান মার্কেট সংলগ্ন এলাকায় প্রায় ৪০ ফুট গভীর একটি খোলা কূপে পড়ে গুরুতর আহত হয়েছে এক শিশু। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯ টার দিকে জাফর শেখ নামের এক ব্যক্তির খনন করা কূপে অসাবধানতাবশত শিশুটি পড়ে যায়। খবর পেয়ে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।

এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিতভাবে বাসাবাড়ি ও রাস্তা নির্মাণের পাশাপাশি খোলা অবস্থায় কূপ রেখে দেওয়ার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শুক্রবার (২৬ জুন ২০২৬) রাতে এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, "অপরিকল্পিতভাবে কূপ খনন করে জনসাধারণের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করা হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শনিবার, ২৭ জুন ২০২৬

আশুলিয়ায় গভীর কূপে পড়ে এক শিশু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে!

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

ঢাকার আশুলিয়ার জামগড়া শাহজাহান মার্কেট সংলগ্ন এলাকায় প্রায় ৪০ ফুট গভীর একটি খোলা কূপে পড়ে গুরুতর আহত হয়েছে এক শিশু। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯ টার দিকে জাফর শেখ নামের এক ব্যক্তির খনন করা কূপে অসাবধানতাবশত শিশুটি পড়ে যায়। খবর পেয়ে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।

এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিতভাবে বাসাবাড়ি ও রাস্তা নির্মাণের পাশাপাশি খোলা অবস্থায় কূপ রেখে দেওয়ার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শুক্রবার (২৬ জুন ২০২৬) রাতে এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, "অপরিকল্পিতভাবে কূপ খনন করে জনসাধারণের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করা হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x