র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে| জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, যুদ্ধাপরাধী, জাল নোট ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজ, মানব পাচারকারী, প্রতারক, অপহরণকারী এবং বিভিন্ন মামলার মৃত্যুদন্ড ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে|
এরই ধারাবাহিকতায় র্যাব-৩ গত ০১ মে ২০২৬ তারিখে ডাকাত চক্রের মূলহোতা মোঃ আলামিন @ মোটা আলামিন @ ফইরা আলামিন (৩৮) কে অস্ত্র ও ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদিসহ গ্রেফতার করা হয় এবং তার বিশ্বস্ত সহযোগীদের বিশেষ নজরধারীতে রাখা হয়| তারই প্রেক্ষিতে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুন ২০২৬ তারিখ ০২২০ ঘটিকায় ঢাকা মহানগরীর খিলগাওঁ থানাধীন ৬৬/১৫ পশ্চিম নন্দিপাড়া কেরফা গলিস্থ আরিফ সুমাইয়া জেনারেল স্টোরের সামনে অভিযান পরিচালনা করে ডাকাত আলামিনের আপন বড় ভাই অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ শুক্কুর আলী (৪৫), পিতাঃ মৃত ওসমান গনি, গ্রাম-পশ্চিম নন্দিপাড়া, থানাঃ খিলগাঁও, জেলাঃ ঢাকা’কে গ্রেফতার করে| ধৃত ব্যক্তির দেহ তল্লাশি করা কালে পরিহিত কালো রংয়ের ট্রাউজারের ডান পকেট হতে ০১টি বিদেশী পিস্তল যাহার গায়ে লোহার অংশে SMOUTH WHENNON (Made in USA) লেখা, ০১টি ম্যাগাজিন, ০১টি ওয়াকিটকি সেট, ০১টি ব্যাটন, ০১টি ওয়াকিটকি চার্জার ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়|
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত শুক্কুর আলীর বিরুদ্ধে ঢাকা মহানগরীর খিলগাঁও থানায় একাধিক মাদক এবং অস্ত্র মামলা রয়েছে|
ধৃত আসামির বিরুদ্ধে ঢাকা মহানগরীর খিলগাঁও থানায় The Arms Act,1878 Gi 19A ধারায় অস্ত্র মামলা ও দঃ বিঃ আইনের ৪১১/১৭১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়| অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাব-৩ এর অভিযান অব্যাহত থাকবে|
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬