খবর প্রতিদিন ২৪

জামালপুরে আ:লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতি প্রতিরোধ ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ও শহর যুবদল।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১ টার দিকে শহরের ফৌজদারি মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচি শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।

শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া'র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র প্রার্থী জিএস ফিরোজ মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে ফিরোজ মিয়া বলেন, কেন্দ্রীয় কর্মসূচির ন্যায় আজকে ফ্যাস্টিটদের ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। দীর্ঘ ১৭টি বছর ফ্যাসিস্টরা ক্ষমতায় থেকে লুটপাট গুম, খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের রাজনীতি করেছে। তাদের মধ্যে কোন অনুশোচনা নেই। 

তিনি আরও বলেন, আজকে বর্তমান সরকারের মাত্র ৪ মাস। এই ৪ মাসের মাথায় তারা অতিষ্ঠ হয়ে গিয়েছে। পালিয়ে থাকা যে কত কষ্টকর ১৭টি বছর জিয়ার সৈনিক যারা বিএনপি করেছে তারা সরকারের সাথে থেকে ধৈর্যের সাথে আন্দোলন সংগ্রাম করেছে। কিন্তু আজকে ফ্যাসিস্টারা যারা পলায়ন করে দেশের বাহিরে গিয়েছে তারা স্বর্গের রাজ্যে রয়েছে। আজকে তারা তাদের তৃণমূলের নেতাকর্মীদের খোঁজ নেয় না। এই দেশে আর কোনভাবেই ফ্যাসিস্টদের আবির্ভাব হতে দেওয়া হবে না। 

ফিরোজ মিয়া বলেন, স্বৈরাচার শেখ হাসিনা অদ্ধবর্তী পর্যন্ত তার কৃতকর্মের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাই নাই। তারা গুম, খুন করেও অনুতপ্ত নয়। এখন গণতান্ত্রিক উপায়ে, গণতান্ত্রিক সরকার তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। সেই সময়ে দেশে বি-শৃঙ্খলা করার জন্য আজকে তারা ষড়যন্ত্রমূলকভাবে সারা দেশব্যাপী কর্মসূচি দিয়েছিলেন। আমরা জাতীয়তাবাদী দল বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দদের সাথে নিয়ে রাজপথে আছি তাদেরকে প্রতিহত করার জন্য। এই বাংলাদেশে আর স্বৈরাচারের স্থান হবে না।

এসময় জেলা যুবদলের সাবেক সদস্য আব্দুল জব্বার আলী, আব্দুল মোতালেব, বর্তমান কমিটির সদস্য মো. মোস্তফা, শহর যুবদলের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন মন্ডল, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সবুজসহ জেলা ও শহর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

বুধবার, ২৪ জুন ২০২৬

জামালপুরে আ:লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x