খবর প্রতিদিন ২৪

জামালপুরে বিস্কুট কিনে দেয়ার লোভ দেখিয়ে শিশুধর্ষণ মামলায় ধর্ষকের ১০ বছর আটকাদেশ

জামালপুরে বিস্কুট কিনে দেয়ার লোভ দেখিয়ে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জাহিদুল ইসলাম জাহিদ (২৬) নামে এক যুবককে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। ধর্ষণের ঘটনার সময় ওই যুবকের বয়স ছিল ১৭ বছর। দীর্ঘ ৯ বছর পর এ মামলার রায় হলো।

সোমবার (২২ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

সাজাপ্রাপ্ত জাহিদুল জামালপুর পৌরসভার ফুলবাড়িয়া গেটপাড় এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে।

মামলার রায় সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৭ অক্টোবর সন্ধ্যায় জামালপুর শহরের ফুলবাড়িয়া গেটপাড় এলাকার সাত বছরের এক শিশুকে বিস্কুট কিনে দেয়ার লোভ দেখিয়ে সাহাপুর রেলওয়ে স্কুলমাঠে নিয়ে ধর্ষণ করে কিশোর জাহিদুল। এ সময় তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। 

এ ঘটনায় পরদিন জামালপুর থানায় একটি মামলা দায়ের করেন ধর্ষণের শিকার হওয়া শিশুটির বাবা। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ওই ধর্ষককে ১০ বছরের আটকাদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন না। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

জামালপুরে বিস্কুট কিনে দেয়ার লোভ দেখিয়ে শিশুধর্ষণ মামলায় ধর্ষকের ১০ বছর আটকাদেশ

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

জামালপুরে বিস্কুট কিনে দেয়ার লোভ দেখিয়ে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জাহিদুল ইসলাম জাহিদ (২৬) নামে এক যুবককে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। ধর্ষণের ঘটনার সময় ওই যুবকের বয়স ছিল ১৭ বছর। দীর্ঘ ৯ বছর পর এ মামলার রায় হলো।

সোমবার (২২ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

সাজাপ্রাপ্ত জাহিদুল জামালপুর পৌরসভার ফুলবাড়িয়া গেটপাড় এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে।

মামলার রায় সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৭ অক্টোবর সন্ধ্যায় জামালপুর শহরের ফুলবাড়িয়া গেটপাড় এলাকার সাত বছরের এক শিশুকে বিস্কুট কিনে দেয়ার লোভ দেখিয়ে সাহাপুর রেলওয়ে স্কুলমাঠে নিয়ে ধর্ষণ করে কিশোর জাহিদুল। এ সময় তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। 

এ ঘটনায় পরদিন জামালপুর থানায় একটি মামলা দায়ের করেন ধর্ষণের শিকার হওয়া শিশুটির বাবা। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ওই ধর্ষককে ১০ বছরের আটকাদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন না। 

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x