ব্রাজিল হাইতির বিপক্ষে এখন তুঙ্গে । ম্যাচে নিজের নামও গোলদাতার তালিকায় তুলে নিয়ে দলের ব্যবধান ৩-০ করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমার্ধে যোগ করা সময়ের ৩ মিনিটে হাইতি গোলকিপার জনি প্লাসিডকে একা পেয়ে তার দুই পায়ের ভেতর দিয়ে ক্লিনিক্যাল ফিনিশিংয়ে গোল ভিনিসিয়ুসের। বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে অনেকখানি এগিয়ে গিয়েছিলেন ভিনিসিয়ুস।
এর আগে ম্যাচের ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মাতেউস কুনিয়া। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।
মাঝমাঠ থেকে দারুণ এক মুভ শুরু করেন ভিনিসিয়ুস। দৌড়ে তাঁর বাঁ দিকে চলে যাওয়া কুনিয়াকে ডিফেন্সচেরা থ্রু পাস দেন ভিনি। সেখান থেকে বাঁ পায়ের শটে ম্যাচে দ্বিতীয় গোল কুনিয়ার।
এর আগে ম্যাচের ২৩ মিনিটে কুনিয়ার গোলে এগিয়ে যায় সেলেসাওরা। ডান প্রান্ত থেকে বল নিয়ে হাইতির বক্সে ঢুকে শট নেন ভিনিসিয়ুস। হাইতির গোলরক্ষক জনি প্লাসিড সেই শট ঠেকালেও ফিরতি বলে মাতেউস কুনিয়ার নেওয়া শট জালে আশ্রয় নেয়।
তবে ম্যাচের শুরুতেই গোল পেয়েও হতাশ হতে হয়েছিল রাফিনিয়াকে। ১২ মিনিটে জালে বল জড়ালেও তাঁর গোলটি স্থায়ী হয়নি। গোল হওয়ার পরই দূরের প্রান্তে থাকা সহকারী রেফারি অফসাইডের সংকেত দেন।
পরে ভিডিও সহকারী রেফারির পর্যালোচনায় দেখা যায়, পাস দেওয়ার মুহূর্তে রাফিনিয়া সামান্য অফসাইড অবস্থানে ছিলেন। ফলে গোলটি বাতিল করা হয়।
মরক্কোর বিপক্ষে ড্র করার পর জয়ের লক্ষ্য নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল। এ ম্যাচে দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন ইবানিয়েজ ও ইগর থিয়াগো। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন দানিলো ও মাতেউস কুনিয়া।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬