খবর প্রতিদিন ২৪

ইরান হরমুজ খুলছে, নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র: শাহবাজ শরিফ

মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় ইরান অবিলম্বে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেবে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধও তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হবে।

আজ বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, এ সমঝোতা স্মারক অবিলম্বে কার্যকর হবে। এর প্রথম পদক্ষেপ হিসেবে ইরান তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালি খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ তুলে নেবে।

শাহবাজ শরিফ নিশ্চিত করেন, কাতারের সহায়তায় পাকিস্তান আগামীকাল শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। ঐতিহাসিক এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে ও কারিগরি পর্যায়ের আলোচনা শুরু করার লক্ষ্যেই এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শুক্রবার, ১৯ জুন ২০২৬

ইরান হরমুজ খুলছে, নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র: শাহবাজ শরিফ

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় ইরান অবিলম্বে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেবে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধও তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হবে।

আজ বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, এ সমঝোতা স্মারক অবিলম্বে কার্যকর হবে। এর প্রথম পদক্ষেপ হিসেবে ইরান তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালি খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ তুলে নেবে।

শাহবাজ শরিফ নিশ্চিত করেন, কাতারের সহায়তায় পাকিস্তান আগামীকাল শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। ঐতিহাসিক এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে ও কারিগরি পর্যায়ের আলোচনা শুরু করার লক্ষ্যেই এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x