খবর প্রতিদিন ২৪

নেতানিয়াহুর সমালোচনায় ট্রাম্পের কড়া অবস্থান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য দুই নেতার মধ্যে ক্রমবর্ধমান মতবিরোধের ইঙ্গিত দিচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে। বিশেষ করে ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের প্রচেষ্টার মধ্যে ইসরায়েলের সামরিক পদক্ষেপ নিয়ে ট্রাম্প প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন।

ইরানের সঙ্গে সমঝোতার কাছাকাছি পৌঁছানোর সময় লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান জোরদার হওয়ার প্রেক্ষাপটে ট্রাম্প এ মন্তব্য করেন। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবেই এসব অভিযান চালানো হয়েছে।

তবে বৈরুতে ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে ‘নৃশংস’ বলে আখ্যায়িত করেন ট্রাম্প। তিনি ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের গুরুত্বও তুলনামূলকভাবে কমিয়ে দেখান এবং নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

ট্রাম্প বলেন, কাউকে খুঁজতে গিয়ে প্রতিবার একটি অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস করার প্রয়োজন নেই। ইসরায়েল যদি সবাইকে হত্যা না করে কাজটি করতে না পারে, তাহলে সিরিয়াই তা করবে।’

এ সময় তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার প্রসঙ্গ টেনে বলেন, ‘সিরিয়ায় হিজবুল্লাহ মোকাবিলায় তিনি নেতানিয়াহুর তুলনায় দ্রুত পদক্ষেপ নিয়েছেন।

আহমেদ আল-শারা একসময় সুন্নি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে পশ্চিমা সমর্থনপুষ্ট সিরিয়ার নেতৃত্বে রয়েছেন তিনি। তাকে লেবাননে হিজবুল্লাহবিরোধী ভূমিকার সঙ্গে যুক্ত করে ট্রাম্পের মন্তব্য নতুন আলোচনা তৈরি করেছে। কারণ লেবাননের সাম্প্রদায়িক সংবেদনশীলতা ও অতীতের গৃহযুদ্ধের ইতিহাসে সিরিয়ার হস্তক্ষেপ একটি গুরুত্বপূর্ণ বিষয়।

তবে নেতানিয়াহু ট্রাম্পের এই সমালোচনাকে খুব বেশি গুরুত্ব নাও দিতে পারেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কারণ একইসঙ্গে ট্রাম্প দুই নেতার সম্পর্ককে ‘অবিশ্বাস্য’ বলেও উল্লেখ করেছেন।

বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার প্রচেষ্টার ক্ষেত্রে নেতানিয়াহুর পদক্ষেপ বাধা সৃষ্টি করছে বলে ট্রাম্প মনে করছেন। ফলে তার সমালোচনার ভাষা আগের চেয়ে আরও কঠোর হয়ে উঠছে।

এদিকে এ ঘটনাকে ট্রাম্পের রাজনৈতিক বলয়ের ভেতরেও পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে তার সমর্থক গোষ্ঠীর একটি অংশের মধ্যে ইসরায়েলের প্রতি রিপাবলিকানদের ঐতিহ্যগত সমর্থন নিয়ে প্রশ্ন ও সমালোচনা আরও জোরালো হচ্ছে।

সূত্র: বিবিসি

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শুক্রবার, ১৯ জুন ২০২৬

নেতানিয়াহুর সমালোচনায় ট্রাম্পের কড়া অবস্থান

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x