খবর প্রতিদিন ২৪

টাঙ্গুয়ার হাওরে আনসারের অভিযানে প্রায় দুই লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ, ৭ জেলে আটক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ এবং ৭ জন জেলেকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার নির্দেশনায় প্লাটুন কমান্ডার (পিসি) মোঃ বিল্লাল মিয়ার নেতৃত্বে গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে টাঙ্গুয়ার হাওরে এ অভিযান পরিচালিত হয়। এ সময় অত্যন্ত সূক্ষ্ম ছিদ্রযুক্ত নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে মাছ শিকারের সময় ৭ জন জেলেকে হাতে-নাতে আটক করা হয় এবং নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

অভিযান শেষে রাত সাড়ে ১২টার দিকে আটক ব্যক্তিদের এবং জব্দকৃত জাল তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট উপস্থাপন করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে ৭ জনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বিকেল ৫টায় তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মাহফুজুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব সালমা বেগম এবং স্থানীয় জনগণের উপস্থিতিতে জব্দকৃত নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল অত্যন্ত ক্ষতিকর। এ জালের সুতা খুবই পাতলা এবং ছিদ্র এতটাই সূক্ষ্ম যে মাছের রেণু-পোনা, ডিম ও অন্যান্য জলজ প্রাণীও এতে আটকা পড়ে। ফলে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হয় এবং হাওরের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং মৎস্যসম্পদ সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। টাঙ্গুয়ার হাওরে এ সফল অভিযান অবৈধ মাছ শিকার রোধে বাহিনীর দায়িত্বশীল, কার্যকর ও জনস্বার্থমুখী ভূমিকার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

টাঙ্গুয়ার হাওরে আনসারের অভিযানে প্রায় দুই লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ, ৭ জেলে আটক

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ এবং ৭ জন জেলেকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার নির্দেশনায় প্লাটুন কমান্ডার (পিসি) মোঃ বিল্লাল মিয়ার নেতৃত্বে গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে টাঙ্গুয়ার হাওরে এ অভিযান পরিচালিত হয়। এ সময় অত্যন্ত সূক্ষ্ম ছিদ্রযুক্ত নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে মাছ শিকারের সময় ৭ জন জেলেকে হাতে-নাতে আটক করা হয় এবং নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

অভিযান শেষে রাত সাড়ে ১২টার দিকে আটক ব্যক্তিদের এবং জব্দকৃত জাল তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট উপস্থাপন করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে ৭ জনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বিকেল ৫টায় তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মাহফুজুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব সালমা বেগম এবং স্থানীয় জনগণের উপস্থিতিতে জব্দকৃত নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল অত্যন্ত ক্ষতিকর। এ জালের সুতা খুবই পাতলা এবং ছিদ্র এতটাই সূক্ষ্ম যে মাছের রেণু-পোনা, ডিম ও অন্যান্য জলজ প্রাণীও এতে আটকা পড়ে। ফলে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হয় এবং হাওরের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং মৎস্যসম্পদ সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। টাঙ্গুয়ার হাওরে এ সফল অভিযান অবৈধ মাছ শিকার রোধে বাহিনীর দায়িত্বশীল, কার্যকর ও জনস্বার্থমুখী ভূমিকার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x