খবর প্রতিদিন ২৪

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত, পরিবারের সদস্যদের সাথে ছাত্রশিবির সভাপতির সাক্ষাৎ

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম। বৃহস্পতিবার (১৬ জুলাই) পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদের নিজ বাসভবন সংলগ্ন কবরস্থানে এ জিয়ারত সম্পন্ন হয়।

কবর জিয়ারতকালে আরও উপস্থিত ছিলেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা নূরুল আমীন, বিশিষ্ট ফার্টিলিটি বিশেষজ্ঞ, সমাজসেবক ও রাজনীতিবিদ ডা. এস এম খালিদুজ্জামান এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিলসহ রংপুর অঞ্চলের স্থানীয় নেতৃবৃন্দ।

জিয়ারত শেষে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। তিনি শহীদের পিতা-মাতা ও ভাইদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি আবু সাঈদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সবসময় তাঁদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও তিনি শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন পরিদর্শন করেন।

কেন্দ্রীয় সভাপতি বলেন, "শহীদ আবু সাঈদের অকুতোভয় আত্মত্যাগ এ জাতির সংগ্রামের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। তাঁর শাহাদাতের মধ্য দিয়েই এ জাতির বিবেক জাগ্রত হয়েছে। এরই ধারাবাহিকতায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। তাঁর এই বীরত্বগাথা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে।"

তিনি আরও বলেন, "শহীদ আবু সাঈদসহ জুলাই অভ্যুত্থানের সকল শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। ছাত্র-জনতার ওপর সংঘটিত বর্বরোচিত হামলা ও গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। আমরা প্রশাসনের কাছে আবু সাঈদ, আলী রায়হান, মুগ্ধ, শান্ত ও ওয়াসিমসহ সকল শহীদ হত্যার বিচার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। এছাড়াও তিনি জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবি করেন।

জুলাই শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং নিশ্চিত করারও দাবি জানিয়ে কেন্দ্রীয় সভাপতি বলেন, "শহীদরা আমাদের জাতীয় সম্পদ। তাঁরা বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন নিয়ে আত্মত্যাগ করেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে ছাত্রশিবির সবসময় কাজ করে যাবে। সকলের জন্য ন্যায়, সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।"

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত, পরিবারের সদস্যদের সাথে ছাত্রশিবির সভাপতির সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x