খবর প্রতিদিন ২৪

শীর্ষে শিকাগো, ঢাকার অবস্থান কত?

শীর্ষে শিকাগো, ঢাকার অবস্থান কত?

বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে বিশ্বের বিভিন্ন শহরে । যুক্তরাষ্ট্রের তিনটি শহর শুক্রবার বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে উঠে এসেছে। একই সময়ে কয়েক দিনের বৃষ্টির পরও রাজধানী ঢাকার বায়ুমানে উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

শুক্রবার (১৭ জুলাই) সকালে আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, যুক্তরাষ্ট্রের শিকাগো ৬২৯ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর। দ্বিতীয় অবস্থানে থাকা দেশটির ডেট্রয়েটের স্কোর ৪৫৭। দুই শহরের বায়ুমানই ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায় অতিক্রম করেছে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। শহরটির একিউআই স্কোর ২৪৭, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

অন্যদিকে, ১০৭ একিউআই স্কোর নিয়ে রাজধানী ঢাকার অবস্থান ১৪তম। কয়েক দিনের বর্ষণ সত্ত্বেও শহরটির বায়ুমানে তেমন উন্নতি হয়নি। এ স্কোর অনুযায়ী ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একই শ্রেণিতে থাকা অন্যান্য শহরের মধ্যে রয়েছে ভারতের দিল্লি, কাতারের দোহা, উগান্ডার কামপালা, ইসরাইলের জেরুজালেম, মিশরের কায়রো, আলজেরিয়ার আলজিয়ার্স, যুক্তরাষ্ট্রের ডেনভার এবং দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ।

এ ছাড়া ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের শহরের তালিকায় রয়েছে পাকিস্তানের লাহোর, কঙ্গোর কিনশাসা, কানাডার টরন্টো এবং ইন্দোনেশিয়ার জাকার্তা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ বা তার বেশি স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়।

বায়ুমান ‘খুবই অস্বাস্থ্যকর’ বা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছালে শিশু, প্রবীণ, শ্বাসকষ্ট ও অন্যান্য দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে সাধারণ মানুষকেও অপ্রয়োজনে বাইরে অবস্থান ও শারীরিক পরিশ্রম সীমিত রাখার আহ্বান জানানো হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

শীর্ষে শিকাগো, ঢাকার অবস্থান কত?

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
শীর্ষে শিকাগো, ঢাকার অবস্থান কত?
0:00 / 0:00
1x