খবর প্রতিদিন ২৪

ঝালকাঠিতে দুই স্ত্রীসহ ইয়াবা কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুর উপজেলায় দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসার অভিযোগে মো. কালাম সরদার নামে এক ব্যক্তিকে এবং তার দুই স্ত্রীকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় তাদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

রোববার (১২ জুলাই) রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের পশ্চিম কানুদাসকাঠি গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীবের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় বিচার শেষে অপরাধ স্বীকার করায় মো. কালাম সরদারকে ছয় মাস এবং তার দুই স্ত্রী মোছা. রূপিয়া বেগম ও মোছা. শিউলী বেগমকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীব জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে রাজাপুরে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ঝালকাঠিতে দুই স্ত্রীসহ ইয়াবা কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

ঝালকাঠির রাজাপুর উপজেলায় দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসার অভিযোগে মো. কালাম সরদার নামে এক ব্যক্তিকে এবং তার দুই স্ত্রীকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় তাদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

রোববার (১২ জুলাই) রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের পশ্চিম কানুদাসকাঠি গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীবের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় বিচার শেষে অপরাধ স্বীকার করায় মো. কালাম সরদারকে ছয় মাস এবং তার দুই স্ত্রী মোছা. রূপিয়া বেগম ও মোছা. শিউলী বেগমকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীব জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে রাজাপুরে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x