খবর প্রতিদিন ২৪

প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা নয়। এ সময় তিনি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাফল্যে গর্ব প্রকাশ করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে প্রধানমন্ত্রী স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীসহ প্রতিনিধিদলের সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, দেশের নতুন প্রজন্মের উদ্ভাবনী ও সৃজনশীল মেধার বিকাশে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি শিক্ষার্থীদের বিজয়ী প্রকল্প, পড়াশোনা, গবেষণা এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে খোঁজ নেন এবং নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগে এগিয়ে যেতে উৎসাহ দেন।

প্রতিনিধিদল আগামী ২ থেকে ৮ আগস্ট কাজাখস্তানে অনুষ্ঠেয় এআই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলে তিনি এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় হোমনা আদর্শ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাইদুজ্জামান আরাফ এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ত্রিদিব রায় আর্যকে একটি করে ল্যাপটপ উপহার দেন প্রধানমন্ত্রী। এছাড়া নাইরা নাওয়ার আহমেদ, নাওফিল রহমান, অনন্য যারিফ আকন্দ, মুবতাসিম চৌধুরী পিয়ম এবং মুরতাযা আব্দুল্লাহকে বই উপহার দেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী তরুণদের খুঁজে বের করে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, গবেষণার সুযোগ এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশে এআই অলিম্পিয়াড আয়োজনের আগ্রহের কথাও প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলে এ উদ্যোগেও সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ এআই অলিম্পিয়াডের টিম লিডার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বি. এম. মইনুল হোসেন রাজু, কোচ ড. মোহাম্মদ আজম খান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান এবং বাংলাদেশ এআই অলিম্পিয়াডের কো-অর্ডিনেটর ও মেন্টর তাসনিম মাহফুজ নাফিস।

সাক্ষাতে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

সোমবার, ১৩ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x