খবর প্রতিদিন ২৪

বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস

ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিদেশি নাগরিকদের উদ্দেশে নতুন সতর্কবার্তা দিয়েছে। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিলসহ কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে তারা।

শনিবার (২৭ জুন) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, কোনও বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তারা কঠোর পরিণতির সম্মুখীন হতে পারেন।

এই ধরনের ‘অপরাধে’ জড়ালে কী শাস্তি হতে পারে–তা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনভিবাসী ভিসাধারীরা এসব সুবিধার অপব্যবহার করলে তাদের ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য হতে পারেন।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের খরচ নিজে বহন করার জন্য প্রস্তুত থাকার ওপরও জোর দিয়েছে দূতাবাস।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

রোববার, ২৮ জুন ২০২৬

বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিদেশি নাগরিকদের উদ্দেশে নতুন সতর্কবার্তা দিয়েছে। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিলসহ কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে তারা।

শনিবার (২৭ জুন) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, কোনও বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তারা কঠোর পরিণতির সম্মুখীন হতে পারেন।

এই ধরনের ‘অপরাধে’ জড়ালে কী শাস্তি হতে পারে–তা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনভিবাসী ভিসাধারীরা এসব সুবিধার অপব্যবহার করলে তাদের ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য হতে পারেন।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের খরচ নিজে বহন করার জন্য প্রস্তুত থাকার ওপরও জোর দিয়েছে দূতাবাস।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x