উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হেলাল শেখ: ||
ঢাকার আশুলিয়ার জামগড়া শাহজাহান মার্কেট সংলগ্ন এলাকায় প্রায় ৪০ ফুট গভীর একটি খোলা কূপে পড়ে গুরুতর আহত হয়েছে এক শিশু। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯ টার দিকে জাফর শেখ নামের এক ব্যক্তির খনন করা কূপে অসাবধানতাবশত শিশুটি পড়ে যায়। খবর পেয়ে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিতভাবে বাসাবাড়ি ও রাস্তা নির্মাণের পাশাপাশি খোলা অবস্থায় কূপ রেখে দেওয়ার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।শুক্রবার (২৬ জুন ২০২৬) রাতে এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, "অপরিকল্পিতভাবে কূপ খনন করে জনসাধারণের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করা হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"