আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিনয়কাঠি ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪টায় বিনয়কাঠি বাজার ও তৎসংলগ্ন এলাকায় একটি মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি সদর উপজেলা আমীর এবং বিনয়কাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মনিরুজ্জামান তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন বিনয়কাঠির কৃতিসন্তান, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক নাসিরুদ্দিন হাওলাদার, বিনয়কাঠি ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর আবু তালেব সরদার, ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি হাসান এবং সেক্রেটারি আরাফাত রহমান পলাশসহ দলীয় নেতাকর্মীরা।
র্যালিটি বিনয়কাঠি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন মাদকবিরোধী স্লোগান দেন।
বক্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তরুণদের সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬