উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাসুম খান, ঝালকাঠি : ||
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিনয়কাঠি ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪টায় বিনয়কাঠি বাজার ও তৎসংলগ্ন এলাকায় একটি মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি সদর উপজেলা আমীর এবং বিনয়কাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মনিরুজ্জামান তালুকদার।এ সময় উপস্থিত ছিলেন বিনয়কাঠির কৃতিসন্তান, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক নাসিরুদ্দিন হাওলাদার, বিনয়কাঠি ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর আবু তালেব সরদার, ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি হাসান এবং সেক্রেটারি আরাফাত রহমান পলাশসহ দলীয় নেতাকর্মীরা।র্যালিটি বিনয়কাঠি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন মাদকবিরোধী স্লোগান দেন।বক্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তরুণদের সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তারা।