খবর প্রতিদিন ২৪

আশুলিয়া ইয়ারপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী-৯ জন: আলোচনায় নারী প্রার্থী রিনা

ঢাকা জেলার আশুলিয়ার ৪ নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীকে কেন্দ্র করে সাভার আশুলিয়ার রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে,এখন পর্যন্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। এর মধ্যে আলোচনায় রয়েছেন বিএনপি নেত্রী রিনা আক্তার একজন নারী প্রার্থী ও একই মীরবাড়ি পরিবারের দুলাল মীর'রা আপন দুই ভাই,দেলোয়ার মীর এবং আবুল হোসেন মীরসহ ১নং ওয়ার্ডে মোট ৪ জন চেয়ারম্যান পদপ্রার্থী। এ ছাড়াও দেলোয়ার হোসেন সরকার, জিল্লুর, রনি'সহ এখন পর্যন্ত ৯ জন। চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে অনেকের ধারণা। তবে যারা চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন তাদের পুরো নামসহ বিস্তারিত তথ্য দিয়ে সহযোগিতা করুন,আমরা যথাযোগ্য তথ্য নিয়ে প্রকাশ করবো ইনশাআল্লাহ।

নির্বাচনের সম্ভাব্য সময় যতই ঘনিয়ে আসছে, ততই ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে জল্পনা-কল্পনা বাড়ছে। চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার ও সামাজিক আড্ডায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এখন আলোচনার প্রধান বিষয়-কে হবেন ইয়ারপুর ইউনিয়নের আগামী চেয়ারম্যান?

স্থানীয়দের মতে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।বিশেষ করে প্রথমবারের মতো একজন নারী প্রার্থীর চেয়ারম্যান পদে অংশগ্রহণ এবং একই পরিবারের একাধিক সদস্যের প্রার্থী হওয়ার বিষয়টি ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

এদিকে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, গণসংযোগ ও জনসেবামূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ততা বাড়িয়েছেন। তবে নির্বাচন কমিশন এখনও তফসিল ঘোষণা না করায় আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা নিশ্চিত হয়নি।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ইয়ারপুর ইউনিয়নে এবারের নির্বাচন হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং শেষ পর্যন্ত চেয়ারম্যান পদে আরও কয়েকজন নতুন মুখ যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এখন দেখার বিষয়, ভোটারদের আস্থা ও সমর্থন অর্জন করে শেষ পর্যন্ত কে হাল ধরছেন ইয়ারপুর ইউপি চেয়ারম্যান ও ইয়ারপুর ইউনিয়নের বাসির অভিভাবক।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

আশুলিয়া ইয়ারপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী-৯ জন: আলোচনায় নারী প্রার্থী রিনা

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x