মানবাধিকার সুরক্ষায় মাঠপর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত খুলনা মহানগর কমিটি। সোমবার (২২ জুন) বিকেল ৫টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে কমিটির এক পরিচিতি সভায় এই আহ্বান জানানো হয়।
সংগঠনের নবগঠিত খুলনা মহানগর শাখার সভাপতি গাজী আলাউদ্দিন আহমদ-এর সভাপতিত্বে সভায় প্রধান অংশীজন ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ডা. সৈয়দ আবু সইদ, সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, সহ-সভাপতি মো. মোস্তফা সরোয়ার, মোহাম্মদ আরিফ, আব্দুস সালাম শিমুল ও জি এম মোজাহিদুল ইসলাম।
এছাড়াও সভায় সাংগঠনিক ও দাপ্তরিক রূপরেখা নিয়ে আলোচনা করেন যুগ্ম সম্পাদক মোল্লা মারুফ রশীদ ও এ্যাড. মো. জিনারুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মো. একরামুল হোসেন লিপু, আ: রাজ্জাক জোদ্দার, আফরোজা বুলবুল, রকিব উদ্দিন ফারাজী, বিমল মল্লিক, অসীম কুমার বিশ্বাস, কাজী কামরুল ইসলাম কচি, শেখ ফজলুর রহমান, আখতার জাহান, মো. সিরাজুল ইসলাম ও মো. আকবর আলীসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা খুলনা মহানগর শাখা অনুমোদন পাওয়ায় কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মহাসচিবের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে খুলনাসহ আশেপাশের অঞ্চলে মানবাধিকার রক্ষায় এই নতুন কমিটি একযোগে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬