জামালপুরে মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে র্যালি ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
শনিবার (২০ জুন) দুপুরে স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটনের সভাপতিত্বে র্যালি পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন এমপি বলেন, দলের মধ্যে কোনো মাদক ব্যবসায়ীর স্থান হবে না। মাদকের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থানে রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক দল, প্রশাসনসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি নেতাকর্মীদের মাদক থেকে দূরে থাকার এবং মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার শপথ পাঠ করান।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক খান দুলাল, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।
পরে এক মাদকবিরোধী র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬