খবর প্রতিদিন ২৪

পাবিপ্রবিতে “কবি ওমর আলীর জীবন ও সাহিত্য” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের রোমান্টিক প্রেমের ও সৌন্দর্য চেতনার কবি ওমর আলীর জীবন ও সাহিত্য নিয়ে বাংলা বিভাগ ও বাংলা একাডেমির আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার (২০ জুন) দিনব্যাপী অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। সেমিনারটি সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারী ২তে শুরু হয়। কবি ওমর আলী ১৯৩৯ সালে পাবনা জেলার চর শিবরামপুরে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। ২০১৫  সালে তিনি মৃত্যুবরণ করেন।

উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তা ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তি আখতারুজ্জামান আখতার এবং বাংলা একাডেমির কর্মকর্তা মনিরুজ্জামান রোহান।

উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, “বাংলা সাহিত্যের ইতিহাসে এমন কিছু কবি আছেন, যাঁরা প্রচারের আলো থেকে কিছুটা দূরে থেকেও তাঁদের সৃষ্টি কর্মের মধ্য দিয়ে একটি স্বতন্ত্র সাহিত্যভুবন নির্মাণ করেছেন। কবি ওমর আলী সেই বিরল কবিদের একজন। তিনি ছিলেন মাটির কাছাকাছি থাকা একজন কবি; বাংলার প্রকৃতি, পল্লীজীবন, মানুষের সুখ-দুঃখ, প্রেম ও অস্তিত্ববোধ তাঁর কবিতার প্রধান উপজীব্য।”

বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন গবেষক-প্রাবন্ধিক অধ্যাপক ড. আবুল হাসনাত চৌধুরী, প্রধান আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. খালেদ হোসাইন, স্বাগত বক্তা ও প্রবন্ধ পাঠ করেন পাবিপ্রবি’র বাংলা বিভাগের অধ্যাপক ড. এম আবদুল আলীম এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বিশেষজ্ঞ ড. কুদরত-ই-হুদা। আলোচকবৃন্দ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর এবং পাবিপ্রবি’র সহযোগী অধ্যাপক ড. মো. আশিরাফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক মুহাম্মদ নুরুন্নবী।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শনিবার, ২০ জুন ২০২৬

পাবিপ্রবিতে “কবি ওমর আলীর জীবন ও সাহিত্য” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x