খবর প্রতিদিন ২৪

ঢাকায় প্রতি রুটে গণপরিবহন কোম্পানি গঠন: শেখ রবিউল আলম

সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন ঢাকায় প্রত্যেক রুটে বাস মালিকদের নিয়ে কোম্পানি গঠন করে গণপরিবহন পরিচালনা করা হবে বলে। নির্দিষ্ট বাস, একই রঙের, নির্দিষ্ট মানের, ফিটনেস ও সুবিধাসহ চালাতে হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, এর মাধ্যমে বাস ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা হবে। রুট নির্ধারণ, নির্দিষ্ট টার্মিনালে থামা ও ছাড়ার ব্যবস্থা করা হবে।

মন্ত্রী জানান, ঢাকায় বাস ব্যক্তিগত মালিকানায় বিচ্ছিন্নভাবে চলবে না। যাত্রীরা যেখানে হাত তুলবে সেখানে থামানোর প্রথা বন্ধ করা হবে। ই-ভেহিকেল ও ইলেকট্রিক যানবাহনকে উৎসাহিত করা হচ্ছে। মালিকরা রুট অনুসারে কোম্পানি গঠনের কাজ করছেন।

তিনি বলেন, ঢাকার বিভিন্ন টার্মিনালে বাস দীর্ঘদিন ধরে রাখা, ওয়ার্কশপ চালানো ও মেরামতের কাজ বন্ধ করা হবে। ডিপো তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। কাঁচপুরে একটি ডিপো হবে, যা পরে টার্মিনালে রূপান্তরিত হবে। সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে, ফুলবাড়িয়া কেরানীগঞ্জে এবং গাবতলী হেমায়েতপুরে স্থানান্তর করা হবে। মহাখালী টার্মিনাল উত্তরার আব্দুল্লাহপুরের কাছে সরানোর প্রস্তুতি চলছে।

মন্ত্রী জানান, এসব পরিবর্তন ধাপে ধাপে করা হবে। দুই থেকে আড়াই বছরের মধ্যে টার্মিনালগুলো সরিয়ে নেওয়ার লক্ষ্য। এর আগে ডিপো হিসেবে ব্যবহার করা হবে। টার্মিনালগুলোতে যাত্রী সুবিধা বাড়াতে সিটি কর্পোরেশন টয়লেট, ফ্যান, ওয়েটিং রুমসহ প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করবে। মেট্রোপলিটন পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে।

বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

খবর প্রতিদিন ২৪

শুক্রবার, ১৯ জুন ২০২৬

ঢাকায় প্রতি রুটে গণপরিবহন কোম্পানি গঠন: শেখ রবিউল আলম

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন ঢাকায় প্রত্যেক রুটে বাস মালিকদের নিয়ে কোম্পানি গঠন করে গণপরিবহন পরিচালনা করা হবে বলে। নির্দিষ্ট বাস, একই রঙের, নির্দিষ্ট মানের, ফিটনেস ও সুবিধাসহ চালাতে হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, এর মাধ্যমে বাস ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা হবে। রুট নির্ধারণ, নির্দিষ্ট টার্মিনালে থামা ও ছাড়ার ব্যবস্থা করা হবে।

মন্ত্রী জানান, ঢাকায় বাস ব্যক্তিগত মালিকানায় বিচ্ছিন্নভাবে চলবে না। যাত্রীরা যেখানে হাত তুলবে সেখানে থামানোর প্রথা বন্ধ করা হবে। ই-ভেহিকেল ও ইলেকট্রিক যানবাহনকে উৎসাহিত করা হচ্ছে। মালিকরা রুট অনুসারে কোম্পানি গঠনের কাজ করছেন।

তিনি বলেন, ঢাকার বিভিন্ন টার্মিনালে বাস দীর্ঘদিন ধরে রাখা, ওয়ার্কশপ চালানো ও মেরামতের কাজ বন্ধ করা হবে। ডিপো তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। কাঁচপুরে একটি ডিপো হবে, যা পরে টার্মিনালে রূপান্তরিত হবে। সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে, ফুলবাড়িয়া কেরানীগঞ্জে এবং গাবতলী হেমায়েতপুরে স্থানান্তর করা হবে। মহাখালী টার্মিনাল উত্তরার আব্দুল্লাহপুরের কাছে সরানোর প্রস্তুতি চলছে।

মন্ত্রী জানান, এসব পরিবর্তন ধাপে ধাপে করা হবে। দুই থেকে আড়াই বছরের মধ্যে টার্মিনালগুলো সরিয়ে নেওয়ার লক্ষ্য। এর আগে ডিপো হিসেবে ব্যবহার করা হবে। টার্মিনালগুলোতে যাত্রী সুবিধা বাড়াতে সিটি কর্পোরেশন টয়লেট, ফ্যান, ওয়েটিং রুমসহ প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করবে। মেট্রোপলিটন পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে।

বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

খবর প্রতিদিন ২৪

প্রকাশক
মোঃ মামুনুর হাসান (টিপু)
সম্পাদক
খন্দকার আমিনুর রহমান
বার্তা সম্পাদক
মোঃ তরিকুল ইসলাম
উপদেষ্টা মন্ডলীর সভাপতি
বীর মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম [পরিচালক] বাংলাদেশ স্যাটেলাইট
আইন উপদেষ্টা
মুহাম্মদ গোলাম হোসেন (এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x